News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটে আগামীকাল ত্রিপুরা হরিয়ানার মুখোমুখি
Image

জাতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটে আগামীকাল ত্রিপুরা হরিয়ানার মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর।। ত্রিপুরার মেয়েরা এখন কেরালায়। অনূর্ধ্ব ১৯ মেয়েদের এক দিবসীয় ট্রফি ক্রিকেটে অংশগ্রহণের মধ্য দিয়ে এবার অভিযান শুরু করছে ত্রিপুরা। রাজ্য দলের প্রথম ম্যাচ হরিয়ানার বিরুদ্ধে। খেলা হোলকার স্টেডিয়ামে। ত্রিপুরা দলের মেয়েরা যথারীতি যথাসময়ে কেরালায় পৌঁছে পরিবেশের সঙ্গে নিজেদের কিছুটা মিলিয়ে নিচ্ছে। আগামীকালের দিনটি পার হলেই রাজ্য দলের মেয়েরা মাঠে নামবে। হরিয়ানার ক্রিকেটাররাও প্রস্তুত। প্রথম ম্যাচে জয় পেতে চাইছে দুই দলই। দু-দলের খেলোয়াররা হলো: ত্রিপুরা- পায়েল নমঃ, স্নিগ্ধা দাস, স্নেহা দেবনাথ, রূপালী দাস, রিফু দেববর্মা, অন্তরানী নোয়াতিয়া, পারমিতা চক্রবর্তী, স্নিগ্ধা সরকার, সায়ন্তিকা নম দাস, প্রিয়া সরকার, অস্মিতা দেবনাথ, অঙ্কিতা পাটারি, মিনতি বিশ্বাস, গিয়া মন্ডল, রেবিকা নোয়াতিয়া, বিজয়া ঘোষ।
হরিয়ানা- ঋদ্ধি লছাভ, প্রীতি ঢাকা, জাহন্নবী শর্মা, মনীষা কুমারী, ঋতিকা ঝাঁড়া, নিত্যা মালিক, জ্যোতি মেহতা, নিহারিকা ওয়াধা, তানিশা ওলান, প্রীতি প্রজাপতি, অঞ্জলি শেরণ, গুলশান আলী, সানগী ওয়াদা, মুস্কান সিং, দীপিকা কুমারী, নন্দিনী তেওয়ারি, সারিকা বেরোয়াল।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top