News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি নিজেও কাজ করবে না এবং অন্যদেরও কিছু করতে দেবে না : অরবিন্দ কেজরিওয়াল
Image

বিজেপি নিজেও কাজ করবে না এবং অন্যদেরও কিছু করতে দেবে না : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): আবগারি নীতি মামলায় আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং গ্রেফতার হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে অরবিন্দ কেজরিওয়ালের। এবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দিল্লির মুখ্যমন্ত্রী ও এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের মতে, বিজেপি নিজেও কাজ করবে না এবং অন্যদেরও কিছু করতে দেবে না।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “তাঁরা আমাদের বিরুদ্ধে এত তদন্ত করেছে, কিছু কি বেরিয়ে এসেছে? আপনারা গতকাল সুপ্রিম কোর্টের কথা শুনেছেন, পুরো আবগারি কেলেঙ্কারি ভুয়ো, এমনকি একটি পয়সাও বিনিময় হয়নি। বিচারক সাক্ষ্য চেয়েছেন কিন্তু তাঁদের কাছে কোনও প্রমাণ নেই। কয়েক দিনের মধ্যে, আবগারি কেলেঙ্কারি বন্ধ হয়ে যাবে এবং তাঁরা অন্য কিছু নিয়ে আসবে। তাঁরা শুধু চায় এজেন্সি ও তদন্তে মানুষকে আটকে রাখতে। তাঁরা নিজেরাও কাজ করবে না অন্য কাউকে কাজ করতেও দেবে না।”
কেজরিওয়াল আরও বলেছেন, “বিরোধী দলের নেতা-কর্মীদের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। শুধু রাজনীতিবিদই নয় ব্যবসায়ীদেরও টার্গেট করা হচ্ছে। এমন ভয়ের পরিবেশ দেশের উন্নতির জন্য ভালো নয়।”

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top