News Flash

  • Home
  • দেশ
  • মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে রণবীর কাপুরকে তলব ইডির
Image

মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে রণবীর কাপুরকে তলব ইডির

মুম্বই, ৫ অক্টোবর (হি. স.) : মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে বলিউড অভিনেতা রণবীর কাপুরকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার ছত্তিশগড়ের রায়পুর ইডি অফিসে অভিনেতাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে কোনও অভিযুক্ত হিসেবে নয়, বরং ওই সংস্থার আর্থিক লেনদেন সম্পর্কে আরও তথ্যের হদিশ পেতেই ৬ অক্টোবর রণবীরকে তলব করা হয়েছে রায়পুরের ইডির অফিসে। উল্লেখ্য, সংশ্লিষ্ট ইস্যুতে আরও ১৪-১৫ জন বলিউড তারকা ইডির নজরে রয়েছে বলে খবর। খুব শিগগিরি তাঁদেরকেও তলব করা হবে বলে জানা গিয়েছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, “রণবীর হয়তো এই অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারির সঙ্গে সরাসরি যুক্ত নন। তাই এমতাবস্থায় তাঁকে অভিযুক্ত হিসেবে তলব করা হয়নি। ওই সংস্থা থেকে যে টাকা তিনি পেয়েছেন, সেই টাকার উৎস সম্পর্কে তাঁর কতটা ধারণা রয়েছে, কিংবা ওই সংস্থার আর্থিক লেনদেন সম্পর্কিত কতটা তথ্য রয়েছে তাঁর কাছে, সেসব তথ্য বের করতেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।”

মহাদেব বেটিং অ্যাপের দুই মাথা সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল, দুজনেই এই কর্মকাণ্ড দুবাই থেকে চালাতেন বলে জানা গিয়েছে। নতুন আইডি তৈরি করে এই অনলাইন বেটিং অ্যাপে যারা রেজিস্ট্রার করতেন, তাদের টাকা এক বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত। এই একই কাণ্ডে সম্প্রতি সানি লিওনিকেও তলব করেছিল ইডি।

এই বেটিং অ্যাপের নেপথ্য মূলচক্রী সৌরভ চন্দ্রকর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গা ঢাকা দিয়ে দুবাইতে বিগ বাজেট বিয়ে সেরেছেন। যে বিয়ের খরচ শুনে চোখ কপালে উঠবে! ২০০ কোটি টাকার ‘গ্ল্যামারাস’ এই বিয়েতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বলিউডের বহু তারকা। তাঁরাই এবার ইডির নজরে। সেই তালিকায় জ্বলজ্বল করছে সানি লিওনি, টাইগার শ্রফ, নেহা কক্কর-সহ আরও তারকার নাম। ইডির পাঠানো লিস্টে আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, ভারতী সিং, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা, নুসরত বারুচা থেকে ক্রুষ্ণা অভিষেক-এর নামও রয়েছে। এবার রণবীর কাপুরকে তলব ইডির।

Releated Posts

মধ্যপ্রদেশ কংগ্রেসে বড় সাংগঠনিক রদবদল, সব বিভাগ ও সেল ভেঙে দিল এআইসিসি

ভোপাল, ৫ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতের নির্বাচনের আগে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস কমিটির (এমপিসিসি) অধীন…

ByByNews Desk Aug 5, 2026

মুম্বইয়ে ২ কোটি টাকারও বেশি মূল্যের মেফেড্রোন উদ্ধার, মাদকবিরোধী শাখার জালে দুই অভিযুক্ত

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি) অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ ৩০ হাজার…

ByByNews Desk Aug 5, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ১১ বাংলাদেশি আটক, শুরু নির্বাসন প্রক্রিয়া

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন করে ভারতে অবস্থান করার অভিযোগে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে…

ByByNews Desk Aug 5, 2026

সোনম ওয়াংচুকের অনুরোধে জল পান করলেন ঝাড়খণ্ডের অনশনরত ছাত্রনেতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাঁচি, ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র নিয়োগ পরীক্ষায় অনিয়মের…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top