News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি বাজার পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার
Image

জিবি বাজার পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার

আগরতলা , ৪ অক্টোবর : উচ্ছেদ অভিযানের পর আজ সকালে জিবি বাজার পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন মেয়র ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলেন এবং ড্রেইন নির্মাণ কাজ শুরু করার নিৰ্দেশ দিয়েছেন। এ বিষয়ে মেয়র দীপক মজুমদার বলেন, জিবি বাজারের রাস্তা প্রশস্ত করা এবং আগরতলা শহরকে যানজটমুক্ত করার জন্য নিগম উচ্ছেদ অভিযান শুরু করেছে।

প্রসঙ্গত ,পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বেআইনি দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে আগরতলা পুর নিগম। গতকাল জি বি বাজারে রাস্তার দুইপাশে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে নিগম।

আজ পরিদর্শনে গিয়ে আগরতলা মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, রাস্তার দুই পাশে সরকারি জায়গায় বেআইনিভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছে। বেআইনি দখলদারদের আগেই নির্মাণ ভেঙে ফেলার বা সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার বলা হয়েছিল। কিন্তু অনেকেই তাতে কর্নপাত করেননি।

এদিন তিনি আরও জানিয়েছেন,বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে রাস্তার কাজ দ্রুত শুরু করার। তার জন্য শহরের ৪৮টি অস্থায়ী দোকান সহ পাঁকা দোকান উচ্ছেদ করা প্রয়োজন আছে বলে মনে করছে নিগম কর্তৃপক্ষ। সেই অনুযায়ী গতকাল থেকে শুরু হয়েছে জিবিবাজারে উচ্ছেদ অভিযান। আগামীকাল থেকে শুরু হবে বাজারে ড্রেইনের কাজ বলে জানান তিনি।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top