News Flash

  • Home
  • দেশ
  • জমির বিনিময়ে চাকরি মামলায় জামিন পেলেন লালু ও রাবড়ি দেবী, স্বস্তিতে তেজস্বী ও মিসাও
Image

জমির বিনিময়ে চাকরি মামলায় জামিন পেলেন লালু ও রাবড়ি দেবী, স্বস্তিতে তেজস্বী ও মিসাও

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): জমির বিনিময়ে রেলে চাকরি মামলায় জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রধান লালুপ্রসাদ যাদব। লালু ছাড়াও বুধবার সকালে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিন পেয়েছেন লালু পত্নী রাবড়ি দেবীও। স্বস্তি পেয়েছেন লালুর ছেলে ও বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং লালুর মেয়ে মিসা ভারতীও।

জমির বিনিময়ে চাকরি মামলায় বুধবার সকালে দিল্লির রাউস রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দেন লালু, তাঁর স্ত্রী এবং ছেলে ও মেয়ে। বিচারক তাঁদের জামিনের আর্জি মঞ্জুর করেছেন। পৃথকভাবে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সকলকে জামিন প্রদান করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৬ অক্টোবর। এই মামলায় সমস্ত অভিযুক্তের চার্জশিট কপি পেশ করতে সিবিআই-কে নির্দেশ দিয়েছে আদালত।

Releated Posts

বিজেপির সংগঠনকে তৃণমূল স্তরে শক্তিশালী করার নির্দেশ নীতিন নবীনের

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির নবনিযুক্ত রাজ্য প্রভারী ও সহ-প্রভারীদের সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার পাশাপাশি দিল্লিতে…

ByByNews Desk Sep 29, 2026

টিআরই-৪ ও গ্রুপ ডি নিয়োগের দাবিতে পাটনায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

পাটনা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিক্ষক নিয়োগ পরীক্ষা (টিআরই-৪ ) এবং গ্রুপ ডি পদে চাকরিপ্রার্থীদের পৃথক বিক্ষোভে মঙ্গলবার উত্তপ্ত…

ByByNews Desk Sep 29, 2026

নেপালে ভারী বৃষ্টিতে ফের চাপের মুখে বিহারের বন্যা পরিস্থিতি, তদন্তের দাবি পাপ্পু যাদবের

পাটনা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের গণ্ডক নদীর অববাহিকায় ভারী বৃষ্টির জেরে বিহারের বন্যা পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে।…

ByByNews Desk Sep 29, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৪ অক্টোবর মুম্বইয়ে মিছিল, যৌথভাবে ঘোষণা ঠাকরে ভাইদের

মুম্বই, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ৪ অক্টোবর মুম্বইয়ে যৌথ মিছিলের ঘোষণা করলেন মহারাষ্ট্র…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top