News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি নির্দেশ মেনে পুজোর আয়োজন করতে হবে : পর্যটনমন্ত্রী
Image

সরকারি নির্দেশ মেনে পুজোর আয়োজন করতে হবে : পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: সরকারি নির্দেশিকা মেনে ক্লাব ও পুজো কমিটিগুলিকে পুজোর আয়োজন করতে হবে। যানবাহন থামিয়ে কোনও অবস্থাতেই চাঁদা সংগ্রহ করা যাবে না। চাঁদা নিয়ে জুলুমবাজিও করা চলবে না। আজ জিরানীয়া মহকুমার অগ্নিবীণা হলে মহকুমার ক্লাব ও পুজো কমিটিগুলিকে নিয়ে অনুষ্ঠিত সভায় পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেছেন। সভায় পর্যটনমন্ত্রী প্রশাসনের সমস্ত নিয়মনীতি মেনে সুস্থ ও সুন্দরভাবে শারদোৎসব আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেছেন। পর্যটনমন্ত্রী বলেন, বিজয়া দশমীর সময় মূর্তি বিসর্জন যাতে সুশৃঙ্খলভাবে হয় সেজন্যও মহকুমা প্রশাসনকে সতর্ক থাকতে হবে। সভায় মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা ও মহকুমা পুলিশ আধিকারিক শারদোৎসবের সরকারি নির্দেশিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, রাণীরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্লদাস, ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, সমাজসেবী তড়িৎ দেববর্মা প্রমুখ। সভায় মহকুমার বিভিন্ন ক্লাব ও বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধি, পূর্ত, আরক্ষা, বিদ্যুৎ এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top