News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৪ তারিখ উন্নয়ন কাজের পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রী যোগীর
Image

৪ তারিখ উন্নয়ন কাজের পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রী যোগীর


বস্তি, ৩ অক্টোবর (হি.স) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার ৪ তারিখ উত্তরপ্রদেশের বস্তি জেলায় আসবেন। বিমানে করে পুলিশ লাইনে নামার পর তিনি জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এরপর তাঁর বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের সঙ্গে কথা বলার কর্মসূচি রয়েছে। এরপর উন্নয়নমূলক কাজের পর্যালোচনা বৈঠকও অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সিদ্ধার্থনগর এবং সন্ত কবির নগরের আধিকারিকরা ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন। যোগীর সফর সংক্রান্ত তথ্য জেলা ম্যাজিস্ট্রেট আন্দ্রা ভামসি জানিয়েছেন।

তিনি জানান, সার্কিট হাউসে কিছুক্ষণ থাকার পর মহর্ষি বশিষ্ঠ মেডিকেল কলেজ পরিদর্শন করবেন যোগী আদিত্যনাথ। এরপর শ্রী বালা স্টেশন রোডের আর্য সমাজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রীর, জেলা ম্যাজিস্ট্রেট কালেক্টরেট অডিটোরিয়ামে আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কর্মসূচি রয়েছে। আধিকারিকদের কর্মসূচি সংক্রান্ত দায়িত্ব হস্তান্তর করবেন মুখ্যমন্ত্রী যোগী।

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top