News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ২২ নভেম্বর রাজভবন অভিযান করবে প্রদেশ কংগ্রেস: আশীষ কুমার সাহা
Image

আগামী ২২ নভেম্বর রাজভবন অভিযান করবে প্রদেশ কংগ্রেস: আশীষ কুমার সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর : জনজাতিদের অধিকার আদায়ের দাবিতে আগামী ২২ নভেম্বর রাজভবন অভিযান করবে প্রদেশ কংগ্রেস। আজ কংগ্রেসের যোগদান সভায় একথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা। এদিন তিনি বলেন, জনজাতিদের উন্নয়ন, পরিকাঠামো ও বিকাশের জন্য আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেস। বছরের পর বছর জনজাতিরা বঞ্চনার শিকার হয়ে আসছে। তাই জনজাতিদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগামী ২২ নভেম্বর রাজভবনে অভিযান করবে কংগ্রেস। এদিন জনজাতি সংগঠনের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস  সভাপতি আশীষ কুমার সাহা বলেন, একমাত্র কংগ্রেস দলই জনজাতি অংশের জনগণের কল্যাণে কাজ করে চলেছে। কেন্দ্রে যখন কংগ্রেস সরকার ছিল তখন ওই জনজাতিদের কল্যাণে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ গঠন করা হয়েছিল। সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ত্রিপুরা সরাসরি জেলা পরিষদের হাতে আরো অধিক ক্ষমতা ও সরাসরি অর্থ প্রদানের দাবিও জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই যাতে কংগ্রেস প্রার্থীরা জয়ী হয় সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এখন থেকেই ময়দানে নেমে কাজ করতে হবে।

Releated Posts

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top