News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে কংগ্রেস ভবনে  পালিত হল মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী
Image

ধর্মনগরে কংগ্রেস ভবনে  পালিত হল মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ অক্টোবর: সোমবার সারা দেশের সাথে উত্তর জেলা সদর ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পালিত হয়েছে। সকালে গান্ধীজীর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা কংগ্রেস সভাপতি আইনজীবী অজিত দাস। উপস্থিত ছিলেন ২০২৩ বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের বিজিত প্রার্থী চয়ন ভট্টাচার্য, বিশিষ্ট কংগ্রেস নেতা আইনজীবী ইন্দ্রজিৎ পাল, মহিলা কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং জেলা কংগ্রেসের সর্বস্তরের নেতৃবৃন্দ। মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পনের পর কংগ্রেস নেতারা মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানব সেবায় ব্রতি হতে বলেন। ভারতবর্ষের গণতন্ত্র এখন বিপন্ন বলে উল্লেখ করেন। যে সেকুলারিজম নিয়ে গান্ধীবাদী কংগ্রেস দেশকে ইংরেজদের কাছ থেকে মুক্ত করে দেশবাসীকে স্বাধীন করেছে সেই গান্ধীবাদী আদর্শ বর্তমানে ধ্বংস হয়ে চুরমার হয়ে যাচ্ছে। জাতিতে জাতিতে বিদ্বেষ ধর্মে ধর্মে হিংসা উঁচু-নিচুতে বৈষম্য এসব থেকে মুক্ত হয়ে গান্ধীজীর আদর্শ গ্রহণ করে দেশকে পুনঃপ্রতিষ্ঠা করে মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান উপস্থিত কংগ্রেস নেতারা।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top