News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বচ্ছতাই সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে পরিবেশ সুরক্ষা কর্মীদের সংবর্ধনা প্রদান
Image

স্বচ্ছতাই সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে পরিবেশ সুরক্ষা কর্মীদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ অক্টোবর : স্বচ্ছতাই সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে স্থানীয় চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে পরিবেশ সুরক্ষা কর্মীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, ছিলেন তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, পৌর পরিষদের ডেপুটি সি.ই.ও অমিত রায়চৌধুরী সহ অন্যান্যরা।
এদিনের অনুষ্ঠানে নিজের আলোচনায় অংশগ্রহণ করে  কল্যাণী সাহা রায় দাবি করেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগের ফসল হিসেবে এই মুহূর্তে গোটা দেশে স্বচ্ছ ভারত অভিযান ব্যাপকভাবে প্রসার লাভ করেছে। এর পাশাপাশি পরিবেশ সুরক্ষা কর্মীদের সংবর্ধনা প্রদানের বিষয়টাও প্রধানমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত বলে কল্যাণী সাহা রায়  দাবি করেন। আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রীমতি সাহা রায় পরিবেশ সুরক্ষার সাথে যুক্ত সমস্ত স্তরের কর্মীদের অভিনন্দন জানান এবং তাদের অক্লান্ত প্রচেষ্টায় পরিবেশ নির্মল এবং পরিচ্ছন্ন থাকে বলে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Releated Posts

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top