News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুতের কাজ করতে গিয়ে তিন তলা থেকে পরে মৃত্যু এক শ্রমিকের
Image

বিদ্যুতের কাজ করতে গিয়ে তিন তলা থেকে পরে মৃত্যু এক শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২ অক্টোবর : বিদ্যুতের কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের।   সোমবার দুপুর আড়াইটা নাগাদ কুমারঘাট ব্লকচৌমুনি এলাকায় ঘটেছে এই ঘটনাটি। স্হানীয়  টাউন হলে  কাজ করার সময় উপর থেকে পড়ে গিয়েই ঘটে এই বিপত্তি।  জানাগেছে, তিনি তিনতলা থেকে নিচে পড়েছেন ওই শ্রমিক। মৃত শ্রমিকের নাম  উত্তম দেবনাথ (৪৫)। বাড়ি আগরতলায়।   কুমারঘাট পূর্ত দপ্তরের ইলেকট্রিক ইন্টারলেনের আন্ডারে কাজ করছিলেন ওই  শ্রমিক।  কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যুর ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই অন্যান্য শ্রমিকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। এদিকে এই মর্মান্তিক ঘটনার খবর আসতেই তার পরিবারের সদস্যরা শোকস্তব্ধ হয়ে পরেন। কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। কাজ করতে গিয়ে তিন তালা থেকে নিচে পড়ে মৃত শ্রমিকের পরিবারকে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের জন্য জোরালো দাবি উঠেছে।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top