News Flash

  • Home
  • দিনের খবর
  • চালসা-লাটাগুড়ি জঙ্গলপথে দুই গাড়ির ভয়ানক সংঘর্ষে মৃত্যু পর্যটকের, জখম ৭
Image

চালসা-লাটাগুড়ি জঙ্গলপথে দুই গাড়ির ভয়ানক সংঘর্ষে মৃত্যু পর্যটকের, জখম ৭

চালসা, ১ অক্টোবর(হি.স.): ডুয়ার্সে বেড়াতে এসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক পর্যটকের। রবিবার জঙ্গল সাফারি করে ফেরার পথে চালসা ও লাটাগুড়ির মাঝে জাতীয় সড়কে ছোট গাড়ির সঙ্গে জিপসির ধাক্কায় মৃত্যু হয় ওই পর্যটকের। মৃতের নাম প্রতিমা দে (৬৩)। তিনি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা ছিলেন । একই সঙ্গে জিপসি গাড়ির চালক সহ জখম হয়েছেন ৭ জন। যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিন জিপসিতে করে গরুমারা জঙ্গলের ভেতর যাত্রাপ্রসাদ নজরমিনারে ঘুরতে যায় দক্ষিণবঙ্গ থেকে আসা পর্যটকদের দলটি। সেখান থেকে ফেরার পথে বিকেল সাড়ে ৫ টা নাগাদ চালসা থেকে লাটাগুড়িগামী ৩১ নম্বর জাতীয় সড়কের কলোখাওয়া নজরমিনার সংলগ্ন এলাকায় দ্রুত গতিতে লাটাগুড়ির দিক থেকে আসা একটি ছোট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পর্যটকদের জিপসিটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রতিমা দে নামে ওই পর্যটকের। জখম হয়েছেন জিপসিতে থাকা আরও ৪ পর্যটক। জিপসির চালকও গুরুতরভাবে জখম হন। ওই ছোটগাড়িরও ২ জন জখম হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রাই ছুটে এসে জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top