News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিল্প নগরীতে চুরির হিড়িক, থানায় মামলা, নিশ্চুপ পুলিশ
Image

শিল্প নগরীতে চুরির হিড়িক, থানায় মামলা, নিশ্চুপ পুলিশ

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ১ অক্টোবর : বোধজংনগর থানার পুলিশের ব্যর্থতাকে কাজে লাগিয়ে শিল্পনগরীতে চলছে চুরির হিড়িক। একই ফ্যাক্টরিতে একাধিকবার চুরির ঘটনা সংগঠিত হলেও পুলিশ নিষ্ক্রিয়তা কাটিয়ে উঠতে একপ্রকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অভিযোগ গত ২৮ সেপ্টেম্বর বোধজংনগরস্থিত হিমালয় প্রিমিয়াম প্রাইভেট লিমিটেডে চোর প্রবেশ করে মেশিনের মূল্যবান তার সহ বিভিন্ন সামগ্রী চুরি করে যায়। যথারীতি থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ  সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে। কিন্তু তদন্ত প্রক্রিয়া চলাকালীন অবস্থায় আবারো শনিবার রাত তিনটার নাগাদ চোর ফ্যাক্টরিতে প্রবেশ করে বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পরবর্তী সময় আবারো পুলিশকে এ বিষয়ে জানানো হলে পুলিশের হেলদোল প্রত্যক্ষ করতে পারেনি ফ্যাক্টরির কর্মীরা বলে অভিযোগ। প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান কর্মীরা। আরো জানা যায়, চোরের দল মুখে গামছা বেঁধে এসে এই চুরির ঘটনা সংঘটিত করছে। নিরাপত্তার দিক দিয়ে এলাকা হয় এলার্টে থাকলেও কিন্তু পুলিশের দেখা মেলে না রাতের বেলা। আর সেই সুযোগকে ভালো করে কাজে লাগাচ্ছে চোরের দল। তারা আরো জানান, গত দু বছরে আরো কয়েকটি চুরির ঘটনা হওয়ায় ১০ থেকে ১২ টি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোন চোরের টিকির নাগালও পায় নি। কিন্তু এভাবে লাগাতার চুরির ঘটনায় কর্মীদের চাকুরি সংকটের মুখে। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জমছে। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top