News Flash

  • Home
  • খেলা
  • ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভারত বাংলাদেশ মৈত্রী টেনিস কাপ সম্পন্ন
Image

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভারত বাংলাদেশ মৈত্রী টেনিস কাপ সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর।।ভারত বাংলাদেশ মৈত্রী টেনিস কাপ ২০২৩ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, ঢাকায় সবচেয়ে আদর্শ ফলাফলের সাক্ষী হয়েছে কারণ দলগত প্রতিযোগিতাটি ৪-৪ ড্রতে শেষ হয়েছে। ভারত বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম (আইবিএসএফএফ) -এর উদ্যোগ এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের আয়োজনে মর্যাদাপূর্ণ টেনিস ইভেন্টটি দুই দিনব্যাপী সফলভাবে সম্পন্ন হয়েছে। বেশ কটি উত্তেজনাপূর্ণ ম্যাচও দর্শকরা উপভোগ করতে পেরেছেন। অন্তিম দিনে আজ রবিবার ছেলেদের সিঙ্গেলসে ভারতের শুভ্রনীল বর্মন বাংলাদেশের মেহেদি হাসান আলভেকে ৬-৪, ৬-১ সেটে পরাজিত করেছে। গার্লস সিঙ্গেলসে বাংলাদেশের হালিমা জাহান ভারতের তানিশা রায় কে ৭-৫, ৪-৬, ১০-৭ সেটে পরাজিত করেছে। ছেলেদের বিভাগে ডাবলসে বাংলাদেশের মোঃ সায়েম ও জয় বড়ুয়া ভারতের জুটি সুভ্রনীল বর্মন ও অন্তরীক্ষ তামুলীকে ৪-৬, ৬-৪, ১০-৮ সেটে পরাজিত করেছে। মেয়েদের ডাবলসে বাংলাদেশের হালিমা জাহান ও জান্নাতুন মিতু ভারতের তানিশা রায় ও আনিশা পান্ডে ৬-৩, ৬-৩ সেটে পরাজিত করেছে। সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজ, রবিবার বিকেলে ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য তথা যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, ইন্দো বাংলা স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের সভাপতি এ এস এম হায়দার এবং সচিব সুজিত রায়, ত্রিপুরা ক্রীড়া দফতরের অধিকর্তা সত্যব্রত নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতীয় দলকে পরে ভারতীয় হাই কমিশন আধিকারিক প্রণয় ভার্মা সংবর্ধনা জ্ঞাপন করেন।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top