News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে  অনুষ্ঠিত মনসা মঙ্গল প্রতিযোগিতা
Image

তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে  অনুষ্ঠিত মনসা মঙ্গল প্রতিযোগিতা

 নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া , ১ অক্টোবর: বেশ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শনিবার মনসা মঙ্গল প্রতিযোগিতা সম্পন্ন করে  তেলিয়ামুড়া পুর পরিষদ। বেলা ১১টা নাগাদ চিত্রাংগদা কলা কেন্দ্র তথা তেলিয়ামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোরঞ্জন গোপ,  পনেরটি ওয়ার্ড এর কাউন্সিলর সহ অন্যান্যরা। এদিনের এই প্রতিযোগিতায়  পুর পরিষদের ১৫ টি ওয়ার্ড  থেকে মোট উনিশ টি দল অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় প্রথম হয় ১২ নম্বর ওয়ার্ড এর পারমিতা রায় ও তার দল। দ্বিতীয় হয় ১৩ নম্বর ওয়ার্ডের সবিতা দাস ও তার দল, তৃতীয় স্থান অধিকার করে ৪ নম্বর ওয়ার্ডের সুস্মিতা বিশ্বাস ও তার দল।
অতিথিরা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী দলকে পুরস্কার তুলে দেন। সেইসাথে অংশগ্রহণকারী প্রতিটি দলের হাতেও  পুরস্কার তুলে দেওয়া হয়।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top