News Flash

Image

ধর্মনগরে উদযাপন হল প্রবীণ দিবস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১ অক্টোবর : ১ অক্টোবর ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে বিশ্ব প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। এই দিবসটি মূলত ধর্মনগর পুর পরিষদ এবং সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার, ভাইস চেয়ারপার্সন মঞ্জু রানী নাথ, বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি নাথ, ধর্মনগরের বিশিষ্ট শিক্ষাবিদ বিকাশ বরণ ভট্টাচার্য এবং দপ্তরের পক্ষে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ সোশ্যাল এডুকেশন প্রসেনজিৎ দেববর্মা।
এই অনুষ্ঠানে ৭০ বছরের ঊর্ধ্বে তিনজন প্রবীণ নাগরিককে পাঁচ হাজার টাকা, ভগবত গীতা, আম গাছের চারা এবং উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। ৬০ বছরের ঊর্ধ্বে একজনকে এই সংবর্ধনায় সংবর্ধিত করা হয়। তাছাড়া ধর্মনগরের যেসব প্রবীণ নাগরিককে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় তাদের প্রত্যেককে ভগবত গীতা আমের চারা এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে ফুটে উঠে প্রবীণ রা হচ্ছে সমাজ গঠনের কারিগর। কারণ বর্তমান যুবসমাজ যারা নেশার কবলে পড়ে বিভ্রান্ত হয়ে পড়েছে তাদেরকে অন্ধকারময় সমাজ থেকে তুলে আনার দায়িত্ব প্রবীনদের গ্রহণ করতে হবে। কেমন করে বড়দেরকে সম্মান জানাতে হয় এবং ভারতীয় সংস্কৃতির মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সমৃদ্ধি ঘটিয়ে বিশ্বের দরবারে ভারতকে প্রতিষ্ঠিত করা যায় তার দায়িত্ব নিতে হবে প্রবীনদের।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top