News Flash

  • Home
  • দিনের খবর
  • কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড কোচবিহারের গ্রাম
Image

কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড কোচবিহারের গ্রাম

ঘোকসাডাঙ্গা, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড কোচবিহারের ছেঁড়ামারি গ্রাম। উড়ে গিয়েছে টিনের চাল, ছিঁড়েছে বিদ্যুতের তার। বেশকিছু গাছও উপড়ে পড়েছে। শনিবার সকাল নটা নাগাদ মাথাভাঙ্গা ২ ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েতের ছেঁড়ামারি এলাকার ঘটনা। খবর পেয়ে ব্লক প্রশাসন প্রতিনিধি, গ্রাম পঞ্চায়েতের প্রধান এলাকা ঘুরে দেখেছেন।

স্থানীয় বাসিন্দা হোসেন আলি মিয়াঁ, সোলেমান মিয়াঁদের কথায়, এদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। নটা নাগাদ ঝড় শুরু হয়। মাত্র কয়েক মিনিটের ঝড়ে গাছপালা, ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। উড়ে যায় টিনের চাল।

খবর পেয়ে মাথাভাঙ্গা ২-এর জয়েন্ট বিডিও মহম্মদ সেলিম জাহাঙ্গির, প্রধান তুলতুল অধিকারী সহ প্রশাসনের কর্তারা এলাকা পরিদর্শন করেছেন। তাঁরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি সবরকম সাহায্যের আশ্বাস দেন। বিডিও উজ্জ্বল সরদার বলেন, ‘আমরা ঝড়ের খবর পেয়েছি। দরকার মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘দেশবিরোধী মানসিকতা’ তৈরি করেছে প্রথমে বাম ও পরে তৃণমূল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো উৎকর্ষের শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমে বামফ্রন্ট এবং পরে তৃণমূল কংগ্রেস ‘দেশবিরোধী মানসিকতা’…

ByBySandeep Biswas Aug 28, 2026

রাজস্থানের দৌসায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ট্রাককে বাসের ধাক্কা, চালক নিহত, আহত ২১

জয়পুর, ২৮ আগস্ট (আইএএনএস): রাখিবন্ধনের দিন রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় একটি বাসের চালক নিহত হয়েছেন।…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

কেএমসি নির্বাচন নিয়ে বিজেপির অবস্থানকে প্রশ্ন সৌগত রায়ের, নেপালের বন্যাকে ‘বড় বিপর্যয়’ বললেন

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): আসন্ন কলকাতা পুরনিগম (কেএমসি) নির্বাচনে এনসিপিআই সদস্যদের বিজেপি নিজেদের প্যানেলে গ্রহণ করবে কি না,…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

২০২৯ লোকসভা নির্বাচনের আগেই নারী সংরক্ষণ আইন কার্যকর করতে চায় সরকার: অর্জুন রাম মেঘওয়াল

জয়পুর, ২৮ আগস্ট (আইএএনএস): ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই ‘নারী শক্তি বন্দন (সংশোধনী) বিল’ কার্যকর করতে সরকার আগ্রহী…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top