News Flash

  • Home
  • খেলা
  • সুপার লীগের ১ম ম্যাচে আগামীকাল ফরোয়ার্ড, লাল বাহাদুর মুখোমুখি
Image

সুপার লীগের ১ম ম্যাচে আগামীকাল ফরোয়ার্ড, লাল বাহাদুর মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। ফরোয়ার্ড ক্লাব খেলবে লাল বাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে। সুপার লিগের প্রথম ম্যাচ। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ডিভিশন লীগের সুপার ফোর এর উদ্বোধনী ম্যাচ আগামী দুই অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে, ফরওয়ার্ড ক্লাব ও লাল বাহাদুর ব্যায়ামাগারের মধ্যে। বিকেল তিনটায় স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। চলতি মরশুমে ফরওয়ার্ড, লাল বাহাদুর ব্যয়ামাগারের এটি তৃতীয় সাক্ষাৎকার। রাখাল মেমোরিয়াল নকআউট ফুটবল আসরে ১৬ আগস্ট প্রথম সাক্ষাতে ফরোয়ার্ড ক্লাব ন্যূনতম গোলে লাল বাহাদুর কে পরাজিত করেছিল। দুদিন আগে ২৮ সেপ্টেম্বর ফরওয়ার্ড ক্লাব চন্দ্র মেমোরিয়াল লিগ পর্যায়ের খেলায় ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে লীগ শীর্ষ স্থানটি অটুট রেখেছিল। আগামী দোসরা অক্টোবর সুপারলিগের উদ্বোধনী ম্যাচ তথা ভাইটাল ম্যাচে ফরওয়ার্ডের ইচ্ছে রয়েছে লাল বাহাদুরের বিরুদ্ধে চলতি মরশুমে জয়ের হ্যাটট্রিক করা। অপরদিকে লাল বাহাদুর ব্যায়ামাগারের ছেলেরাও দু-তিনদিনে নিজেদের আরও একটু শান দিয়ে নিয়েছে, অন্ততপক্ষে চলতি মরশুমে পরপর দুটি হারের জবাব দিতে। আপামর দর্শকের প্রত্যাশা ভালো খেলা দেখা। সে অনুযায়ী দুই দল ওইদিন মাঠে কেমন খেলা প্রদর্শন করে সেটাই এখন দেখার বিষয়। তেসরা অক্টোবর সুপার লিগের দ্বিতীয় ম্যাচে এগিয়ে চলো সংঘ খেলবে রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে।

Releated Posts

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top