News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্গোৎসবে ত্রিপুরাবাসীকে সুখবর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ : পর্যটনমন্ত্রী
Image

দুর্গোৎসবে ত্রিপুরাবাসীকে সুখবর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ : পর্যটনমন্ত্রী

আগরতলা , ৩০ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থাকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে লোকমান্য তিলক-কামাখ্যা এক্সপ্রেস আগরতলা পর্যন্ত সম্প্রসারিত করেছেন। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে এদিন তিনি দুর্গোৎসবে ত্রিপুরাবাসীকে সুখবর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

তাঁর কথায়, নরেন্দ্র মোদী সারা দেশে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার উপর জোর দিয়েছেন। কিছু দিন পূর্বে তিনি কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষবের কাছে মুম্বাই পর্যন্ত ট্রেন চলাচলের ব্যবস্থার জন্য আবেদন জানিয়েছিলেন। কারণ, নিত্যদিন রাজ্যে থেকে বহু মানুষ চিকিৎসা,পড়াশুনা, চাকুরী ও ভ্রমণের জন্য মুম্বাইয়ে যাতায়াত করে থাকেন। আগরতলা থেকে মুম্বাই পর্যন্ত ট্রেন চলাচলের ব্যবস্থা করা হলে তাতে সাধারণ মানুষের সুবিধা হবে। গতকাল রেলমন্ত্রকের পক্ষ থেকে রাজ্য সরকারকে নতুন রেলসংযোগের করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এদিন শ্রী চৌধুরী বলেন , লোকমান্য কামাখ্যা তিলক সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটির চলাচল ত্রিপুরার আগরতলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। গুয়াহাটি ও আগরতলার মধ্যে আমবাসা, ধর্মনগর, বদরপুর, নিউ হাফলং, লামডিং, হোজাই ও চাপরমুখ স্টেশনে স্টপেজ দেওয়া হবে। এই ট্রেনগুলির পরিষেবা উত্তর পূর্বাঞ্চলের দূরবর্তী এলাকাগুলিকে মুম্বাই ও সেকেন্দ্রাবাদের সাথে সংযুক্ত করবে।

এদিন তিনি আরো বলেন , লোকমান্য কামাখ্যা তিলক এক্সপ্রেস আগরতলা স্টেশন থেকে বৃহস্পতিবার সকাল ৬তা নাগাদ রওনা দিবে এবং লোকমান্য তিলক স্টেশনে শনিবার বিকেল ০৪.১৫ মিনিটে পৌঁছবে। লোকমান্য তিলক-কামাখ্যা এক্সপ্রেস চাল হলে ট্রেনে চেপে বহু পর্যটক ত্রিপুরায় আসবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

Releated Posts

ত্রিপুরার নিম্ন আদালতে ৬৮ হাজারের বেশি মামলা বিচারাধীন, এক বছরে নিষ্পত্তি ১.৩৩ লক্ষ

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার নিম্ন আদালতগুলিতে বর্তমানে ৬৮,২৭৭টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের নিম্ন আদালতগুলিতে মোট…

ByByReshmi Debnath Aug 28, 2026

সরকারি কলেজে ৩২৫ শিক্ষক পদ শূন্য, বিধানসভায় জানাল রাজ্য সরকার

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার সরকারি কলেজগুলিতে শিক্ষক সংকট অব্যাহত। রাজ্যের ৪১টি সরকারি কলেজে মোট ৩২৫টি শিক্ষক পদ শূন্য…

ByByReshmi Debnath Aug 28, 2026

ত্রিপুরামুখী ১২০০ বোতল নিষিদ্ধ কফসিরাপ উদ্ধার, কালোবাজারি মূল্য প্রায় ১২ লক্ষ টাকা, গ্রেফতার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরামুখী নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে বড়সড় সাফল্য পেল অসমের বাজারিছড়া থানার চুরাইবাড়ি পুলিশ।…

ByByReshmi Debnath Aug 28, 2026

নেপালের বন্যায় ৩২০ ভারতীয় নাগরিকের এখনও খোঁজ নেই, চিনের দিকে থাকা ৪০০ জন নিরাপদ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ বন্যার পর এখনও ৩২০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।…

ByBySandeep Biswas Aug 28, 2026
Scroll to Top