News Flash

  • Home
  • দেশ
  • রাজৌরিতে সন্ত্রাসবাদীদের হামলার ফলে পুঞ্চে এনআইএ অভিযান
Image

রাজৌরিতে সন্ত্রাসবাদীদের হামলার ফলে পুঞ্চে এনআইএ অভিযান

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স) : জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) শনিবার রাজৌরির ধাংরি গ্রামে হামলায় জড়িত লস্কর দুষ্কৃতীর সন্ধানে পুঞ্চ এলাকায় অভিযান চালায়। এই বছরের জানুয়ারিতে রাজৌরির ধাংরি গ্রামে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছিল, এর ফলে পাঁচজনের মৃত্যু হয়েছিল এবং অনেকে গুরুতর আহত হয়েছিল।

শনিবার, এনআইএ-এর দল পুঞ্চের মেনধার তহসিলের গুরসাই গ্রামের পাঁচটি স্থানে অভিযান চালায়। অভিযান চালিয়ে এনআইএ প্রচুর পরিমাণ ডিজিটাল ডিভাইস এবং তথ্যাদি উদ্ধার করেছে। এনআইএ-এর দল অনুমান করছে যে তদন্তের পর তাঁরা সন্ত্রাসী কার্যকলাপ সম্পর্কে আরও তথ্য পাবে।
এনআইএ আগস্ট মাসে এই হামলায় জড়িত দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল। ধৃতরা হল, নিশার আহমেদ ওরফে হাজি নিশার এবং মুশতাক হুসেন। বর্তমানে দুজনেই জম্মুর কোট ভালওয়াল সেন্ট্রাল জেলে বন্দি রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই শনিবার এই অভিযান চালায় এনআইএ-র দল। এনআইএ-এর দল তদন্ত করে দেখে যে এরা দুজনেই সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত এবং গত দুমাস ধরে এখানে লুকিয়ে ছিল।

Releated Posts

ম্যাঙ্গালুরে ৩ বাংলাদেশি গ্রেফতার, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান জোরদার

ম্যাঙ্গালুরু (কর্নাটক), ১৩ জুলাই (আইএএনএস) : কর্নাটকের সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর ম্যাঙ্গালুরু শহরে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে তিন…

ByBySandeep Biswas Jul 13, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

দিল্লিতে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

নয়াদিল্লি, ১৩ জুলাই(আইএএনএস) : পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় দাম্পত্য কলহের জেরে এক দিল্লি পুলিশ কনস্টেবল তাঁর স্ত্রীকে গুলি…

ByBySandeep Biswas Jul 13, 2026

কন্যাদের চাকরি বিতর্কে কর্ণাটক পিএসসি-র চেয়ারম্যান সাহুকারকে সাসপেন্ড করলেন রাজ্যপাল

বেঙ্গালুরু, ১৩ জুলাই (আইএএনএস): কন্যাদের চাকরি সংক্রান্ত অনিয়মের অভিযোগে কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন (কেপিএসসি)-এর চেয়ারম্যান শিবশঙ্করাপ্পা এস. সাহুকারকে…

ByByTaniya Chakraborty Jul 13, 2026
Scroll to Top