News Flash

Image

জামালদহে বজ্রপাতে মৃত ব্যক্তি, আহত আরও এক

জামালদহ, ৩০ সেপ্টেম্বর (হি. স.) : মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রামের ছোবারবাড়ি এলাকায় বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় আরও এক ব্যক্তি আহত হন। প্রাথমিক চিকিৎসার পরে সেই আহত ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির পাশের মাঠে গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহের জন্য গিয়েছিলেন সুরেশ চন্দ্র বর্মন (৫৮)। পাশেই পাট ছাড়ানোর কাজে ব্যস্ত ছিলেন ওনার প্রতিবেশী সুজন বর্মন (৬১)। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল এলাকায়। হঠাৎই বজ্রপাত হয়। ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান দুজনেই। স্থানীয় লোকজন তাঁদের দুজনকেই উদ্ধার করে তড়িঘড়ি জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সুরেশ চন্দ্র বর্মনকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে সুজন বর্মন এর অবস্থার উন্নতি হলে, ওনাকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

Releated Posts

হিন্দু মন্দিরে অনুদান ও অলঙ্কার দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি সমাজবাদী পার্টির

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দির, উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির এবং জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে অনুদান…

ByBySandeep Biswas Jul 14, 2026

অন্ধ্রপ্রদেশ ও হরিয়ানায় বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের সূচি বদল, ৩ অক্টোবর প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ ও হরিয়ানায় বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর)-এর সংশোধিত…

ByByNews Desk Jul 14, 2026

চারা কেলেঙ্কারি: লালু প্রসাদের সাজা স্থগিতের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট, সিবিআইয়ের আবেদন খারিজ

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): দেওঘর চারা কেলেঙ্কারি মামলায় আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের সাজা…

ByByNews Desk Jul 14, 2026

স্বাস্থ্য বিমার নামে সাইবার প্রতারণা চক্র ফাঁস মুম্বইয়ে, ১২ জন গ্রেফতার

মুম্বই, ১৪ জুলাই (আইএএনএস): স্বাস্থ্য বিমা বিক্রির নামে অনলাইন প্রতারণা চালানো একটি সংগঠিত সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল…

ByByNews Desk Jul 14, 2026
Scroll to Top