News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চিকিৎসা পরিষেবার সামগ্রিক উন্নয়নে সরকার অত্যন্ত সংবেদনশীল : মুখ্যমন্ত্রী
Image

চিকিৎসা পরিষেবার সামগ্রিক উন্নয়নে সরকার অত্যন্ত সংবেদনশীল : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: চিকিৎসা পরিষেবার সামগ্রিক উন্নয়নে সরকার অত্যন্ত সংবেদনশীল। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালগুলিতে রেফারেল রোগীর চাপ কমাতে জেলা হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আজ আগরতলার প্রজ্ঞাভবনে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ৫ম বর্ষপূর্তি ও আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা ।

তাঁর কথায়, রাজ্যের প্রান্তিক এলাকার জনগণের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।  

এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন হলো সুস্থ ভারত গড়ে তোলা। প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ ও পরিকাঠামোর উন্নয়নে প্রয়াস নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর্থিকভাবে দুর্বল অংশের মানুষের কল্যাণে দেশব্যাপী আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছেন। 

মুখ্যমন্ত্রীর দাবি, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার শুরু থেকে ২০২৩ সালের আগস্ট মাস পর্যন্ত ত্রিপুরায় ১৩,৪০, ১৭২টি আয়ুমান কার্ড ইস্যু করা হয়েছে, যা রাজ্যের সুবিধাভোগীর ৯৬.১৭ শতাংশ। পাশাপাশি রাজ্যের ২,৫৪,৫১১ জন সুবিধাভোগী এই প্রকল্পে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। এরমধ্যে ৩,৯৯৩ জন বহিরাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে পরিষেবা পেয়েছেন। এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য ত্রিপুরা ভারত সরকার থেকে চারবার শংসাপত্র পেয়েছে। এই কর্মসূচিতে রাজ্যের ১২৯টি সরকারি হাসপাতাল এবং ৪টি বেসরকারি হাসপাতাল তালিকাভুক্ত রয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা হয়। এই মিশনের অন্যতম বিষয় হলো আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নম্বর বা আভা নম্বর। রাজ্যে এখন পর্যন্ত ৫,৩৭,৬৭১টি আভা কার্ড ইস্যু করা হয়েছে। 

তিনি বলেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যে সমস্ত পরিবার আওতাভুক্ত হতে পারেনি তাদের জন্য রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ২০২৩ নামে একটি নতুন প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছে।  চলতি অর্থবছরের বাজেটে ৫৯ কোটি টাকা সংস্থান রাখা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে জনগণকে সচেতন করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আয়ুষ্মান ভবঃ অভিযান কর্মসূচি গ্রহণ করেছে।

রাজ্য সরকারও আয়ুষ্মান ভবঃ কর্মসূচির অঙ্গ হিসেবে গত ২০২৩ সালে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর সেবা পক্ষকাল কর্মসূচি আয়োজন করেছে বলে জানান তিনি।

Releated Posts

ত্রিপুরার নিম্ন আদালতে ৬৮ হাজারের বেশি মামলা বিচারাধীন, এক বছরে নিষ্পত্তি ১.৩৩ লক্ষ

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার নিম্ন আদালতগুলিতে বর্তমানে ৬৮,২৭৭টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের নিম্ন আদালতগুলিতে মোট…

ByByReshmi Debnath Aug 28, 2026

সরকারি কলেজে ৩২৫ শিক্ষক পদ শূন্য, বিধানসভায় জানাল রাজ্য সরকার

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার সরকারি কলেজগুলিতে শিক্ষক সংকট অব্যাহত। রাজ্যের ৪১টি সরকারি কলেজে মোট ৩২৫টি শিক্ষক পদ শূন্য…

ByByReshmi Debnath Aug 28, 2026

ত্রিপুরামুখী ১২০০ বোতল নিষিদ্ধ কফসিরাপ উদ্ধার, কালোবাজারি মূল্য প্রায় ১২ লক্ষ টাকা, গ্রেফতার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরামুখী নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে বড়সড় সাফল্য পেল অসমের বাজারিছড়া থানার চুরাইবাড়ি পুলিশ।…

ByByReshmi Debnath Aug 28, 2026

নেপালের বন্যায় ৩২০ ভারতীয় নাগরিকের এখনও খোঁজ নেই, চিনের দিকে থাকা ৪০০ জন নিরাপদ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ বন্যার পর এখনও ৩২০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।…

ByBySandeep Biswas Aug 28, 2026
Scroll to Top