News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিপ্রা মথার বনধ সমর্থন করবে না রাজ্য সরকার
Image

তিপ্রা মথার বনধ সমর্থন করবে না রাজ্য সরকার

আগরতলা , ২৯ সেপ্টেম্বর।। তিপ্রা মথার ডাকা ১২ ঘণ্টার এডিসি বনধ মানবে না রাজ্য সরকার। অন্যান্য দিনের মতোই চলবে রাজ্য সরকার পরিচালিত এডিসি এলাকার বিভিন্ন দপ্তর। এক বিবৃতিতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে শনিবার অন্যান্যদিনের মতোই বিভিন্ন সরকারী কাজ অব্যাহত থাকবে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এডিসি এলাকার আওতায় যত সরকারী অফিস, সরকারী স্বীকৃতি প্রাপ্ত সংস্থা রয়েছে সবগুলিতে অন্যান্যদিনের মতই যেন কাজ অব্যাহত থাকে। প্রত্যেক কর্মচারীকে নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যেকোনো সরকারী অফিস বা সরকারী স্বীকৃতি প্রাপ্ত সংস্থার কর্মীর উপর বনধকে কেন্দ্র করে কোনো ধরনের হিংসার ঘটনা ঘটলে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এদিকে সকল সরকারী অফিস, সরকারী স্বীকৃতি প্রাপ্ত সংস্থার কর্মীদের উপস্থিতির রিপোর্ট শনিবার দুপুর ১২ টার মধ্যে জেনারেল এডমিনিস্ট্রেশন(এ.আর) দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পুলিশ আধিকারিকদেরও কর্মচারীদের ওই দিন নিরাপত্তা প্রদান ও আইনের শাসন কায়েম রাখার বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।  

Releated Posts

সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা ও কাজের গুণমান নিশ্চিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী

আগরতলা, ২ মে : আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।…

ByByNews Desk May 2, 2026

বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মে: বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছায়েদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ বক্সনগর…

ByByNews Desk May 2, 2026

পশ্চিমবঙ্গে অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও পুলিশ অবজারভার মোতায়েন করল নির্বাচন কমিশন

আগরতলা, ২ মে : ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণনা প্রক্রিয়ায় সহায়তার জন্য ১৬৫…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top