News Flash

  • Home
  • দেশ
  • স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভারত একটি যৌথ দায়িত্ব : প্রধানমন্ত্রী মোদী
Image

স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভারত একটি যৌথ দায়িত্ব : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.): আগামী ১ অক্টোবর সকাল দশটা নাগাদ সমস্ত দেশবাসীকে দেশজুড়ে স্বচ্ছতা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মতে, স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভারত একটি যৌথ দায়িত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ জানিয়েছেন, ১ অক্টোবর সকাল দশটায়, আসুন আমরা একটি গুরুত্বপূর্ণ স্বচ্ছতার উদ্যোগের জন্য একত্রিত হই। স্বচ্ছ ভারত একটি যৌথ দায়িত্ব, এবং প্রতিটি প্রচেষ্টা গণনা করা হয়। একটি পরিচ্ছন্ন ভবিষ্যতের সূচনা করার এই মহৎ প্রচেষ্টায় যোগ দিন।

প্রসঙ্গত, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর প্রাক্কালে এই স্বচ্ছ ভারত অভিযান চালানো হবে। গান্ধীজি সারা জীবন স্বচ্ছতার ওপর অগাধ গুরুত্ব দিয়েছিলেন। বাপুর সেই ভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। দেশজুড়ে এই মুহূর্তে চলছে স্বচ্ছতার অভিযান।

Releated Posts

‘অবিলম্বে পদত্যাগ করুন’: প্রিয়াঙ্ক খাড়গের বিরুদ্ধে সুর চড়ালেন কুমারস্বামী

বেঙ্গালুরু, ২৮ আগস্ট (আইএএনএস): আইএএস আধিকারিক জ্ঞানেন্দ্র কুমারকে ঘিরে বিতর্ক এবং নিয়োগে অনিয়মের অভিযোগের মধ্যে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

তৃণমূলের বিলবোর্ড বিতর্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতা-নেতৃত্বাধীন শিবির

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের ছাদে থাকা বেআইনি বিলবোর্ড…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৮.৫০ লক্ষ টাকা প্রতারণা, জম্মু-কাশ্মীরে এফআইআর

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): সরকারি চাকরি পাইয়ে দেওয়ার পাশাপাশি পাহেলগামে শ্রী অমরনাথজি যাত্রার সময় তাবু বসানোর অনুমতি করিয়ে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

তৃণমূলের বিলবোর্ড বিতর্কে ১৩ জন গ্রেপ্তার, অভিষেক-ডেরেকসহ একাধিক নেতার বিরুদ্ধে তিনটি এফআইআর

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): কলকাতার ক্যামাক স্ট্রিটে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ছাদ থেকে বেআইনি বিলবোর্ড সরানোকে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top