News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্গাপুরে নিখোঁজ ছাত্রের রেল লাইনের পাশ থেকে রহস্যজনক মৃতদেহ উদ্ধার
Image

দুর্গাপুরে নিখোঁজ ছাত্রের রেল লাইনের পাশ থেকে রহস্যজনক মৃতদেহ উদ্ধার

দুর্গাপুর, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : নিখোঁজ ছাত্রের রেললাইনের পাশে রহস্যজনক মৃতদেহ উদ্ধার হল। শুক্রবার ঘটনাকে ঘিরে বিস্তর চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পশহরজুড়ে। পুলিশ সুত্রে জানা গেছে, মৃত ছাত্রের নাম বিতান ঘোষ (১৭) । দুর্গাপুরের অমরাবতী সিআরপিএফ গ্রুপ সেন্টারের বাসিন্দা। দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। সিটিসেন্টারে একটি কোচিং সেন্টারেও পড়ত।

জানা গেছে, সম্প্রতি সেখানে পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় বিতানের ফল আশানুরূপ হয়নি। বাড়ি ফিরে মায়ের কাছে বকুনি খায়। বৃহস্পতিবার দুপুরে বিতান সিটি সেন্টারের ওই কোচিং সেন্টারে গিয়েছিল। বিকালে শরীর অসুস্থ থাকায় কোচিং সেন্টার থেকে বেরিয়ে যায় সে। তারপর রাতে আর বাড়ি ফেরেনি। পরিবার সুত্রে জানা গেছে, চারিদিকে খোঁজখবর করেও খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে গ্যামন ব্রিজ এলাকায় রেল লাইনের পাশ থেকে তার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌ়ছায় রেল পুলিশ। বিতানের পরনে ছিল কোচিং সেন্টারের ড্রেস। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে, বুধবার মায়ের কাছে বকুনি খাওয়ার পর থেকে চুপচাপ ছিল বিতান। প্রশ্ন, কোচিং সেন্টারে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে অভিমানের জেরেই আত্মহত্যা, না কি তার মৃত্যুর পিছনে অন্য কোন কারন রয়েছে?
উল্লেখ্য গত ২৭ জানুয়ারী মোবাইল গেম খেলায় আসক্ত। তিনদিন নিখোঁজের পর জলাশয় থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার হল স্কুলছাত্রের। বৃহস্পতিবার চাঞ্চল্ দুর্গাপুর পলাশডিহায় জলাশয় থেকে কৌশল সাউ(১৭)। নামে এক নিখোঁজ ছাত্রে মৃতদেহ উদ্ধার হয়েছিল। দুর্গাপুরের পলাশডিহার বাসিন্দা কৌশল একাদশ শ্রেনীর ছাত্র। তার আগে ২৪ জানুয়ারী দুর্গাপুর স্টেশন সংলগ্ন রেল লাইন থেকে প্রীতম পোড়েল নামে নিখোঁজ স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। তারপর এদিনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পশহর জুড়ে। যদিও পুলিশ জানিয়েছে, ” ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top