News Flash

  • Home
  • ত্রিপুরা
  • “ প্রতি ঘরে কাজ, নেশাহীন সমাজ” এই শ্লোগানকে সামনে রেখে ডি ওয়াই এফ আই এবং টিওয়াইএফ এর মিছিল ও জমায়েত অনুষ্ঠিত
Image

“ প্রতি ঘরে কাজ, নেশাহীন সমাজ” এই শ্লোগানকে সামনে রেখে ডি ওয়াই এফ আই এবং টিওয়াইএফ এর মিছিল ও জমায়েত অনুষ্ঠিত

আগরতলা , ২৯ সেপ্টেম্বর।। লোকসভা নির্বাচনের আগে মাঠে সিপিআইএম। আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন একপ্রকার বিজেপির বিরুদ্ধে সকল বিরোধীদের একজোট হওয়ার আহ্বান করেছেন মানিক সরকার। শুক্রবার রাজধানী আগরতলায় “ প্রতি ঘরে কাজ, নেশাহীন সমাজ” এই শ্লোগানকে সামনে রেখে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ – এর যৌথ উদ্যোগে এক মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, জীতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা।

এদিনের মিছিলে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বিজেপির বিরুদ্ধে সোচ্চার হন। তিনি ছাত্র যুবদের ঐক্যবদ্ধ হতে আহ্বান করেন। তিনি বলেন, এই অশুভ শক্তি বিজেপিকে পরাস্ত করতে দেশের ২৬ টি বিরোধী দল ঐক্যবদ্ধ হয়েছে। বেকার সমস্যা, বিভিন্ন কেলেঙ্কারি প্রভৃতির মাধ্যমে কোনঠাসা হচ্ছে বিজেপি। ফলে বিজেপির বিরুদ্ধে এই লড়াই অব্যাহত রাখার জন্য বলেন তিনি।

এদিনের জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী আগামীকালের তিপ্রা মথার ডাকা বনধ- এর বিরোধিতা করেছেন। তিনি বলেন, এই বনধ সাধারন মানুষের সমস্যার কারন হয়ে দাঁড়াবে। এই বর্তমান সময়ে বিদ্যালয়গুলিতে পরীক্ষা চালু রয়েছে। ব্যবসায়ীদের পূজার মরসুম। এই সময়ে বনধ ঘোষণা করে শুধুমাত্র সাধারন মানুষকে হয়রানি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এদিনের মিছিলে বাম কর্মী সমর্থক ও ছাত্র যুবরা রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে এসে প্যারাডাইস চৌমুহনীতে এসে মিলিত হয়েছে। সেখানে এক জমায়েত অনুষ্ঠিত হয়েছে। এদিনের এই মিছিলে বাম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।  

Releated Posts

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026

আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা: পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top