News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাঁচ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার,  ধৃত ২ 
Image

পাঁচ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার,  ধৃত ২ 

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: নেশার বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছে ত্রিপুরা পুলিশ। তারপরও রাজ্যে নেশাসামগ্রী পাচার ও বিক্রয়  পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে ৬৫০ বোতল এসকফ এবং ফেন্সিডিল উদ্ধার করেছে সোনামুড়া থানার পুলিশ। সাথে দুইজনকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা হবে।

জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সোনামুড়া থানায় খবর আসে বেজিমারা গ্রামের বাসিন্দা সবুজ রহমানের বাড়িতে নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ, টি এস আর ও ডি আই বি বাহিনী যৌথ ভাবে বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৫০ বোতল এসকফ এবং ফেন্সিডিল উদ্ধার করেছে। সাথে বড়মুড়ার বাসিন্দা জলিল মিয়া (৪৫),এবং বাঁশ পুকুরের বাসিন্দা  আলমগীর হোসেন(৩৬) কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Releated Posts

ত্রিপুরার নিম্ন আদালতে ৬৮ হাজারের বেশি মামলা বিচারাধীন, এক বছরে নিষ্পত্তি ১.৩৩ লক্ষ

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার নিম্ন আদালতগুলিতে বর্তমানে ৬৮,২৭৭টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের নিম্ন আদালতগুলিতে মোট…

ByByReshmi Debnath Aug 28, 2026

সরকারি কলেজে ৩২৫ শিক্ষক পদ শূন্য, বিধানসভায় জানাল রাজ্য সরকার

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার সরকারি কলেজগুলিতে শিক্ষক সংকট অব্যাহত। রাজ্যের ৪১টি সরকারি কলেজে মোট ৩২৫টি শিক্ষক পদ শূন্য…

ByByReshmi Debnath Aug 28, 2026

ত্রিপুরামুখী ১২০০ বোতল নিষিদ্ধ কফসিরাপ উদ্ধার, কালোবাজারি মূল্য প্রায় ১২ লক্ষ টাকা, গ্রেফতার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরামুখী নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে বড়সড় সাফল্য পেল অসমের বাজারিছড়া থানার চুরাইবাড়ি পুলিশ।…

ByByReshmi Debnath Aug 28, 2026

নেপালের বন্যায় ৩২০ ভারতীয় নাগরিকের এখনও খোঁজ নেই, চিনের দিকে থাকা ৪০০ জন নিরাপদ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ বন্যার পর এখনও ৩২০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।…

ByBySandeep Biswas Aug 28, 2026
Scroll to Top