News Flash

Image

দুই সন্তান সহ বিষ পান আত্মঘাতী মা

আগরতলা,২৮ সেপ্টেম্বর :নিজের দুই পুত্র সন্তানকে বিষ খাইয়ে হত্যা করার পর গর্ভধারিনী মা নিজেও আত্মহত্যা করল। অত্যন্ত চাঞ্চল্যকর এবং হৃদয়বিদারক ঘটনাটি ঘটে বুধবার রাতে চাম্পাহাওর থানাধীন গোপালনগর এডিসি ভিলেজের কমলাবাগান গ্রামে। কমলা বাগান গ্রামের দিনমজুর শ্রমিক মনু মুন্ডা জানান, বুধবার বিকেলে তিনি পাশের বাড়িতে টিভি দেখতে যান। ঘন্টা খানেক পর বিদ্যুৎ চলে যাওয়ায় তিনি ঘরে ফিরে ঘুমাতে যান। ঠিক সেই সময় তার ১০ বছর ছোট ছেলে পরিমল মুন্ডা তার উপর আছড়ে পড়ে। কোন কিছু বুঝে ওঠার আগেই পরিমল মুন্ডার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে এবং সে ছট্ফট্ করতে থাকে। কিছুক্ষণ পর ১২ বছরের ছেলে মনেশ মুন্ডা একই রকম অঙ্গী ভঙ্গি শুরু করে। ঘটনা প্রত্যক্ষ করে মনু মুন্ডা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দৌড়ে আসে বাড়িতে। তারা এসে দেখতে পায় প্রমিলা মুন্ডারও একই অবস্থা।

মনু মুন্ডা জানান তার বড় ছেলে মনেশ মুন্ডা তাকে বলেন তাদের মা জলের সঙ্গে কি যেন খাইয়ে দিয়েছে। এবং মা নিজেও তা পান করেছেন। পরে গ্রামের মানুষজন বুধবার সন্ধ্যা রাতে মনু মুন্ডার স্ত্রী এবং দুই পুত্র সন্তানকে বিষ পান করা অবস্থায় নিয়ে আসেন বেহালাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রাণ হারায় প্রমীলা মুন্ডা এবং তার ছেলে পরিমল মুন্ডা। অপর ছেলে মনেশ মুন্ডাকে বেহালা বাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বুধবার রাত সাড়ে বারোটায় পাঠানো হয় খোয়াই জেলা হাসপাতালে। পরে রাত পৌনে একটা নাগাদ মনেশকে জিবি হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। একই পরিবারের তিনজন বিষপান করে আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার পেছনে কী রহস্য রয়েছে তার তদন্তে পুলিশ। 

Releated Posts

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top