News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুখপালের গ্রেফতারিতে ক্ষোভে ফুঁসছে কংগ্রেস শিবির, ভগবন্ত সরকারকে তোপ মেহতাবের
Image

সুখপালের গ্রেফতারিতে ক্ষোভে ফুঁসছে কংগ্রেস শিবির, ভগবন্ত সরকারকে তোপ মেহতাবের

চন্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাবের কংগ্রেস নেতা সুখপাল সিং খাইরা-কে গ্রেফতারিতে ক্ষোভে ফুঁসছে কংগ্রেস শিবির। পঞ্জাবের ভগবন্ত মান সরকারের বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস নেতৃত্ব। সুখপালের ছেলে মেহতাব সিং বলেছেন, “সুখপাল সিং আসলে ভগবন্ত মান এবং তাঁর দলের মুখোশ উন্মোচন করেছেন, তিনি সর্বদা পঞ্জাবে মাদকের ওভারডোজে যারা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, কেউ যখন সরকারের বিরুদ্ধে কথা বলে তখন এটাই হয়, আমার বাবাকে এই নিয়ে ৫ বছরের দু’বার গ্রেফতার করা হল।”

সুখপালের গ্রেফতারিতে পঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং সামাজিক মাধ্যম এক্স মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, “বিধায়ক সুখপাল খাইরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, এটি বিরোধীদের ভয় দেখানোর একটি প্রচেষ্টা এবং মূল বিষয়গুলি থেকে বিভ্রান্ত করার জন্য আপ সরকারের একটি চক্রান্ত।”

উল্লেখ্য, চন্ডীগড়ের বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে কংগ্রেস নেতা সুখপাল সিং খাইরা-কে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ। চন্ডীগড়ের সেক্টর-৫-এ বাড়ি সুখপালের, বৃহস্পতিবার বাসভবন থেকেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ২০১৫ সালে এনডিপিএস আইনের অধীনে নথিভুক্ত একটি মামলায় কংগ্রেস নেতা সুখপাল সিং খাইরাকে পঞ্জাব পুলিশ গ্রেফতার করেছে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top