News Flash

  • Home
  • দেশ
  • পার্থ চট্টোপাধ্যায়ের উপর অসন্তুষ্ট আদালত, জরিমানা হাজার টাকা
Image

পার্থ চট্টোপাধ্যায়ের উপর অসন্তুষ্ট আদালত, জরিমানা হাজার টাকা

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি. স.): এএসসি-র নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপর অসন্তুষ্ট আদালত। প্রতিদিন এক আবেদন জানানোয় এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ১ হাজার টাকা জরিমানা করলেন আলিপুর আদালতের বিচারক। প্রতিদিন জামিনের আবেদন জানানোয় অসন্তুষ্ট বিচারক।

রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার করে ইডি। ২৩ জুলাই রাতে গ্রেফতার হওয়ার ১৩ মাস পর জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন পার্থ। কিন্তু ইডি সেই জামিনের আর্জির বিরোধিতা করে পাল্টা আবেদন করে হাই কোর্টে।

সম্প্রতি নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আনা চার্জশিটে অনুমোদন পেয়েছে সিবিআই। তাদের চার্জশিটে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন থেকে অনুমোদন পাওয়ার পর আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট গ্রহণের আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থা।

বস্তুত, গ্রুপ সি কর্মী নিয়োগের মামলায় পার্থের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিবিআই। পার্থই এই মামলার অন্যতম মূল অভিযুক্ত। কিন্তু সিবিআইয়ের সেই চার্জশিট আদালতে গ্রহণ করা যায়নি।

এ ক্ষেত্রে নিয়ম হল, চার্জশিটে রাজ্যপালের অনুমোদন না মিললে আদালত তা গ্রহণ করে বিচারপ্রক্রিয়া এগোতে পারে না। পার্থের বিরুদ্ধে চার্জশিট দিলেও তাই তদন্ত ঝুলেই ছিল এত দিন। চার্জশিটে অনুমোদনের জন্য সিবিআইয়ের তরফে রাজ্যপালের কাছে আবেদন জানানো হয়।

এই অবস্থায় আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে আবারও জামিনের আবেদন করেন পার্থ। বার বার চার্জশিটও দেখতে চান তিনি। কিন্তু তা গ্রাহ্য হয়নি। পাশাপাশি তাঁর জামিনের আবেদনও খারিজ হয়ে যায়। প্রাক্তন শিল্পমন্ত্রীকে ১,০০০ টাকা জরিমান করে আদালত।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top