News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ জিবি হাসপাতালের বিরুদ্ধে 
Image

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ জিবি হাসপাতালের বিরুদ্ধে 

আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। আবারো ও রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে বিনা চিকিৎসায় ও চিকিৎসা কর্মীদের অবহেলায় রোগী মৃত্যুর গুরুতর অভিযোগ উঠেছে। 

 মৃত রোগীর পিতার অভিযোগ, মঙ্গলবার ছেলের সার্জারির পর সুস্থ ছিল ছেলে। চিকিৎসক বলেছিলেন সার্জারি সফল হয়েছে। আচমকা রোগীর মৃত্যুতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে আঙ্গুল তুললেন  মৃতের পরিবার। ঘটনার বিবরণে জানা যায়, জিবি হাসপাতালে বিলোনিয়ার প্রানজিতের পেটে পাথরের সার্জারি হয়। দক্ষিণ বিলোনিয়া বরোজ কলোনির ১৬ বছরের প্রানজিৎ মজুমদারের জিবি হাসপাতালে সার্জারি হয়। মঙ্গলবার রাত পর্যন্ত সে সুস্থ ছিল। বাড়ির অন্যান্য লোকজনেরা কথাও বলে ছেলের সাথে। কিন্তু বুধবার সকালে জানতে পারে তার মৃত্যু হয়েছে। ছেলের শারীরিক অবস্থার কোন অবনতির লক্ষণ ছিল না বলে দাবি তার বাবার। তিনি আরো জানান, রাতে নাকি ছেলেকে একবার দেখতে চেয়েছিলেন তার বাবা। কিন্তু প্রাণজিৎ এর পিতাকে জানানো হয় সবকিছু ঠিক আছে। দেখা করা যাবে না বলে জানিয়ে দেয় স্বাস্থ্যকর্মীরা। মৃতের পিতার প্রশ্ন সার্জারি যেহেতু সফল হয়েছে, তারপরও কিভাবে মৃত্যু হয় ছেলের ? কেন তার পরিবারকে আগে কিছুই বলেনি ? রোগীর পরিবারের ধারণা এভাবে রোগীর মৃত্যু অভাবনীয় ঘটনা। এর পেছনে কোন রহস্য রয়েছে বলে মনে করছে সকলে। মৃত রোগীর পরিবার বিষয়টি তদন্তের দাবি করেছে  ।  প্রাণজিৎ -এর দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী তার মৃত্যুর পর গা ঢাকা দেয় বলে অভিযোগ। ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে রোগী মৃত্যুর আসল রহস্য উদঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। নাবালকের মৃত্যুতে তার পরিবার পরিজনরা কান্নায় ভেঙে পড়েছেন হাসপাতাল চত্বরে। 

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top