News Flash

Image

দুর্ঘটনায় আহত ক্যাবিনেট মন্ত্রী আশিস প্যাটেল

প্রয়াগরাজ, ২৭ সেপ্টেম্বর (হি.স) : সড়ক দুর্ঘটনায় আহত হন ক্যাবিনেট মন্ত্রী আশিস প্যাটেল।

বুধবার মির্জাপুর যাওয়ার পথে যোগী সরকারের ক্যাবিনেট মন্ত্রী আশিস প্যাটেলের গাড়ির সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। তাতে উত্তরপ্রদেশের মন্ত্রী আশিস প্যাটেল আহত হন। বাইক আরোহীকে বাঁচাতে গিয়েই মন্ত্রীর কনভয়ের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। এয়ারব্যাগ না খোলায় হাত ও পায়ে আঘাত পান আশিস প্যাটেল। দুর্ঘটনার পর মন্ত্রীকে মির্জাপুর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়।

বুধবার প্রয়াগরাজ থেকে মির্জাপুর যাওয়ার সময় মেজা রোডে দুর্ঘটনার কবলে পড়ে আশিস প্যাটেলের গাড়ি। রাস্তায় হঠাৎই এক বাইক আরোহী তাঁর কনভয়ের সামনে এসে পড়ে। তাঁকে বাঁচাতে গিয়েই গাড়িটি হঠাৎ ব্রেক কষে। সংঘর্ষটি এমনই তীব্র হয় যে গাড়ির সামনের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আশীষের হাতে ও পায়ে আঘাত লাগে। দুর্ঘটনার পর মেজার স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। আশিস প্যাটেলকে অন্য গাড়িতে করে মির্জাপুরের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top