News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাবেরীর জল নিয়ে বিক্ষোভ বিজেপির, সিদ্দারমাইয়া সরকারকে তোপ ইয়েদুরাপ্পা ও তেজস্বীর
Image

কাবেরীর জল নিয়ে বিক্ষোভ বিজেপির, সিদ্দারমাইয়া সরকারকে তোপ ইয়েদুরাপ্পা ও তেজস্বীর

বেঙ্গালুরু, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : কাবেরীর জলের ‘বড় অংশ’ তামিলনাড়ুকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে মঙ্গলবারই বেঙ্গালুরুতে বনধ পালন করেছে বিভিন্ন কৃষক সংগঠনগুলি। এবার এই একই ইস্যুতে বেঙ্গালুরুতে বিক্ষোভ প্রদর্শন বিজেপি। সিদ্দারামাইয়া সরকারের বিরুদ্ধে তোপ দাগল কর্ণাটকের বিরোধী দল। বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামীও।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা ইয়েদুরাপ্পা বলেছেন, “আমাদের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী শিবকুমার, তাঁদের অবশ্যই জানা উচিত, তাঁদের তামিলনাড়ুর এজেন্টদের মতো আচরণ করা উচিত নয়। তাঁদের প্রকৃত ঘটনা উপলব্ধি করতে হবে। আমাদের প্রায় সমস্ত জলাধারে জল এমনকি পানীয়ের জন্যও পর্যাপ্ত নয়, প্রধানমন্ত্রী এতে হস্তক্ষেপ করতে পারেন না, মামলাটি সুপ্রিম কোর্টের অধীন। তাঁর পক্ষে হস্তক্ষেপ করা সম্ভব নয়। আবার ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্র ইয়েদুরাপ্পা বলেছেন, “বর্তমান কংগ্রেস সরকার কাবেরী ইস্যুকে গুরুত্বের সঙ্গে নেয়নি। কৃষকরা আক্ষরিক অর্থে রাস্তায় নেমেছে এবং দিনে দিনে তামিলনাড়ুতে জল প্রবাহিত হচ্ছে। রাজ্য সরকার নিজ দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”

বিজেপি সাংসদ তেজস্বী সূর্য বলেছেন, “বর্তমানের কর্ণাটক সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কর্ণাটককে অবশ্যই তামিলনাড়ুতে কাবেরির জল ছেড়ে দেওয়া বন্ধ করতে হবে।” বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে কুমারস্বামী বলেছেন, “রাজ্য সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। তাঁরা এখন রাজ্যের কৃষকদের জীবন নিয়ে খেলছে। এই কারণেই জেডি(এস) এবং বিজেপি উভয়ই প্রতিবাদ করছে।”

Releated Posts

মোদির ২৫ বছরের নেতৃত্বে বিশ্বজুড়ে প্রশংসার ঝড়, ‘ভারতকে বিশ্বমঞ্চে শিখরে তুলেছেন’

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের প্রধান হিসেবে টানা ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশ্বজুড়ে একের পর…

ByByNews Desk Oct 7, 2026

ভুজ ভূমিকম্প, মোরবি বন্যা, কোভিড: ‘প্রতিটি ঘটনা আমাকে কিছু না কিছু শিখিয়েছে’, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): সরকারের প্রধান হিসেবে ২৫ বছর পূর্ণ করার প্রেক্ষিতে নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও…

ByByNews Desk Oct 7, 2026

সন্ত্রাস দমনে সহযোগিতা আরও জোরদারে ভারত-ইতালির আলোচনা

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): সব ধরনের সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা জানিয়ে সন্ত্রাস দমনে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার…

ByByNews Desk Oct 7, 2026

‘ভারতে তৈরি বিমান নিয়েও শীঘ্রই বিশ্বে আলোচনা হবে’, ক্যাপ্টেন স্মিতের সাহসিকতার প্রশংসা মোদির

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): ভারতের পাইলটের সাহসিকতা নিয়ে যেমন আজ বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে, তেমনই খুব শীঘ্রই ‘মেড ইন…

ByByNews Desk Oct 7, 2026
Scroll to Top