News Flash

  • Home
  • দেশ
  • বিজেপির লোকজন মিথ্যাবাদী, তাঁরা যা প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে না : অখিলেশ যাদব
Image

বিজেপির লোকজন মিথ্যাবাদী, তাঁরা যা প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে না : অখিলেশ যাদব

রেওয়া, ২৭ সেপ্টেম্বর (হি.স.): বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির প্রধান ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। বুধবার মধ্যপ্রদেশের রেওয়াতে এক নির্বাচনী জনসভায় অখিলেশ যাদব বলেছেন, “এই (বিধানসভা) নির্বাচনকে দেশের নির্বাচন হিসেবে বিবেচনা করুন। আগামী নির্বাচনে আপনাদের ভোট একটি বার্তা দেবে…বিজেপির লোকজন মিথ্যাবাদী, তাঁরা যা প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে না। বলা হয়েছিল কৃষকদের আয় দ্বিগুণ হবে কিন্তু মুদ্রাস্ফীতি দ্বিগুণ হয়েছে।”

নির্বাচনী জনসভায় যোগ দিতে বুধবার দুপুরেই রেওয়াতে পৌঁছন অখিলেশ যাদব। তিনি তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “বহু বছর ধরে মধ্যপ্রদেশে সমাজবাদী পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সমাজবাদী মধ্যপ্রদেশে কাজ করেছে এবং এখানে সমাজতান্ত্রিক মতাদর্শের প্রয়োজন আছে, এখানে বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও অবিচার বেড়েছে। আমরা আশা করি এবার সমাজবাদী পার্টি আরও বেশি আসনে জিতবে।”

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top