News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন দল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিল ২৩ জন ভোটার
Image

বিভিন্ন দল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিল ২৩ জন ভোটার

আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী শিবিরে ভাঙ্গন অব্যাহত রয়েছে। লোকসভা নির্বাচনের আগে জনজাতিদের মধ্যে আঞ্চলিক দলের মোহ ভাঙতে শুরু হয়েছে। প্রতিদিন চলছে যোগদান শিবির। পাল্লা ভারী হচ্ছে জাতীয় দলগুলির। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় এক যোগদান সভা। এদিন ২৩ জন ভোটার তিপ্রা মথা এবং আইপিএফটি সহ অন্যান্য আঞ্চলিক দল ছেড়ে যোগদান করেছেন পদ্ম শিবিরে। উপস্থিত প্রদেশ বিজেপির সহ- সভাপতি তাপস ভট্টাচার্য বলেন, ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য মানুষের পাশে থেকে কাজ করে। এটা রাজ্যের মানুষ আজকে ভালো ভাবে উপলব্ধি করতে পারছেন। জনজাতি ক্ষেত্রেও বিশাল পরিবর্তন ঘটতে চলেছে। এদিন টাকারজলা বিধানসভা কেন্দ্রে তিপ্রা মথা ও আই পি এফ টিতে ভাঙন ধরায় বিজেপি। দুই দলের ৭ পরিবারের ২৩ জন ভোটার বিজেপিতে শামিল হয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন আইপিএফটির মহিলা সংগঠনের সাংগঠনিক সম্পাদকও। তাদের বিজেপিতে বরণ করে নেন প্রদেশ বিজেপি সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, বিজেপি রাজ্য সম্পাদক জসীম উদ্দীন, বিজেপি জনজাতি মোর্চার প্রদেশ কমিটির সহ-সভাপতি মঙ্গল দেববর্মা সহ অন্যরা। উপস্থিত নেতৃত্বগণ আরো জানান এ ধরনের যোগদান আগামী দিনে অব্যাহত থাকবে। মানুষ উন্নয়নের স্বার্থে প্রতিদিন পদ্ম শিবিরে যোগদান করছে। রাজ্য সরকারের উন্নয়নমুখী কর্মসূচিতে আকৃষ্ট হয়েই  বিরোধী শিবির ছেড়ে শাসক দলে যোগদানের হিড়িক পড়েছে বলে দলের তরফ থেকে দাবি করা হয়েছে। 

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top