News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশার বিরুদ্ধে ক্লাবগুলিকে সোচ্চার হওয়ার আহ্বান মন্ত্রী টিংকু রায়ের
Image

নেশার বিরুদ্ধে ক্লাবগুলিকে সোচ্চার হওয়ার আহ্বান মন্ত্রী টিংকু রায়ের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর।।কৈলাসহর লায়ন্স ক্লাবের উদ্যোগে ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছে মেগা রক্তদান শিবির। রক্তদান শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেব রায়, ভারপ্রাপ্ত জেলা মুখ্য চিকিৎসা আধিকারিক ডা. সন্দীপন ভট্টাচার্য, লায়ন্স ক্লাব সভাপতি সুপ্রিয় দেব রায় প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সভাপতি সুপ্রিয় দেবরায়। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব সদস্য মনিলাল সিনহা মরণোত্তর দেহ দান করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন এ ধরনের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি ক্লাব সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন মানুষ যখন বিপদে পড়েন কিংবা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় থাকেন তখন রক্তের প্রয়োজন হয়। তখন যারা রক্তদান করেন তারা সত্যিই মহৎ। তিনি বলেন বর্তমান সরকার ও মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় কৈলাসহরে অনেকগুলো নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। তিনি বলেন পর্যটন কেন্দ্র ঊনকোটির কথা মাথায় রেখে ও কৈলাসহরে থাকার জায়গার অভাবের কারণে ১৫ কোটি টাকা পেয়ে ২০০ বেডের অত্যাধুনিক যুব আবাস তৈরি হবে। নতুন মহকুমা শাসকের অফিস হচ্ছে। রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান পুরনো বিল্ডিং ভেঙ্গে নতুন বিল্ডিং তৈরি হবে। বর্তমানে রাস্তার আমূল পরিবর্তন হয়েছে। আগে যে জায়গায় কৈলাসহর থেকে আগরতলা যেতে সাত থেকে আট ঘন্টা সময় লাগত বর্তমানে তা আড়াই থেকে তিন ঘন্টায় যাওয়া যায়। তিনি বলেন যুবসমাজকে নেশা থেকে মুক্ত করতে হবে। সকল অংশের জনগণকে নেশা মুক্ত সমাজ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।  প্রতিটি পূজো মণ্ডপে নেশা মুক্তির জন্য প্রচার করার আহ্বান জানান। যে ক্লাব যত বেশি নেশার বিরুদ্ধে সচেতনতা দেখাতে পারবে সেই ক্লাবকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে পুরস্কৃত করা হবে বলেও মন্ত্রী এদিন জানিয়েছেন। আর্থিক অনুদানের ব্যবস্থা রাখা হয়েছে বলেও এদিন অবগত করেছেন মন্ত্রী। এদিকে এদিনের রক্তদান শিবিরে মোট ৩৯ জন রক্ত দান করেন। তার মধ্যে দুজন মহিলা রয়েছেন। মরণোত্তর দেহ দান করেছেন একজন।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top