News Flash

  • Home
  • দেশ
  • ট্রেকারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
Image

ট্রেকারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

ক্যানিং, ২৬ সেপ্টেম্বর (হি. স.) অটো ও ট্রেকারের মধ্যে রেষারেষির কারনে ট্রেকারের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিং গোলাবাড়ি রোডের হোবির মোড়ের কাছে। মৃতের নাম পরমেশ্বর অধিকারী(৪৮)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার পর থেকে ঘাতক ট্রেকার চালক পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার দুপুর নাগাদ পরমেশ্বর অধিকারী হেরোভাঙা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। সেই সময় গোলাবাড়ি বাজার থেকে হেড়োভাঙার দিকে আসার জন্য একটি অটো ও একটি ট্রেকার রেষারেষি করছিল। ট্রেকারটি নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে পরমেশ্বরকে। বাইক থেকে ছিটকে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা পরমেশ্বরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘাতক ট্রেকারের চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top