News Flash

  • Home
  • দেশ
  • ইডির দেওয়া হিসাব নিয়ে ‘সন্দিহান’ বিচারপতি সিংহ
Image

ইডির দেওয়া হিসাব নিয়ে ‘সন্দিহান’ বিচারপতি সিংহ

কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ডিরেক্টরদের সম্পত্তির বিবরণ নিয়ে সন্দিহান কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। এই সংক্রান্ত বিষয়গুলি স্পষ্ট করার জন্য সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআইয়ের আধিকারিকদের তিনি আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন।

বিকেলে মামলার পরবর্তী শুনানি হবে। ওই সময়ের মধ্যে আদালতে পৌঁছে যেতে হবে তদন্তের সঙ্গে যুক্ত থাকা সব আধিকারিককে।

বিচারপতি সিংহের নির্দেশে লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও এবং অন্য ডিরেক্টরদের সম্পত্তির বিস্তারিত তথ্য আদালতে জমা দিয়েছিল ইডি। সেই সঙ্গে নিয়োগ মামলায় জড়িত এক অভিনেতার নাম এবং সম্পত্তির বিবরণও আদালতে জমা পড়েছিল।অভিষেকের সংস্থার পাশাপাশি, এক টলিউড অভিনেতার সম্পত্তি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিচারপতি সিংহ। তাঁর মন্তব্য, সম্পত্তির যে বিবরণ জমা পড়েছে, তা নিয়ে কিছু সন্দেহ রয়েছে। কিছু বিষয় স্পষ্ট করা প্রয়োজন। দুই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদেরই আদালতে হাজির থাকতে বলেছেন তিনি।

বিচারপতিকে দেওয়া ইডির রিপোর্টে নিয়োগ মামলায় জড়িত এক টলি অভিনেতার নাম ছিল। মুখবন্ধ খামে সেই নাম আদালতে জমা দেওয়া হয়। যা দেখে বিচারপতি কটাক্ষ করেন, “এত দিনে মাত্র এক জনের নাম পেলেন?” তবে সেই অভিনেতার নাম এজলাসের মধ্যে বলা হয়নি। তাঁর সম্পত্তি নিয়েও সোমবার আদালতে সন্দেহ প্রকাশ করেছেন বিচারপতি।

Releated Posts

মধ্যপ্রদেশ কংগ্রেসে বড় সাংগঠনিক রদবদল, সব বিভাগ ও সেল ভেঙে দিল এআইসিসি

ভোপাল, ৫ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতের নির্বাচনের আগে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস কমিটির (এমপিসিসি) অধীন…

ByByNews Desk Aug 5, 2026

মুম্বইয়ে ২ কোটি টাকারও বেশি মূল্যের মেফেড্রোন উদ্ধার, মাদকবিরোধী শাখার জালে দুই অভিযুক্ত

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি) অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ ৩০ হাজার…

ByByNews Desk Aug 5, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ১১ বাংলাদেশি আটক, শুরু নির্বাসন প্রক্রিয়া

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন করে ভারতে অবস্থান করার অভিযোগে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে…

ByByNews Desk Aug 5, 2026

সোনম ওয়াংচুকের অনুরোধে জল পান করলেন ঝাড়খণ্ডের অনশনরত ছাত্রনেতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাঁচি, ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র নিয়োগ পরীক্ষায় অনিয়মের…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top