News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী তিন দিনের ভেতর বেআইনি দখল মুক্ত হবে শহর: মেয়র
Image

আগামী তিন দিনের ভেতর বেআইনি দখল মুক্ত হবে শহর: মেয়র

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: আগামী তিন দিনের ভেতর বেআইনি দখল মুক্ত হবে শহর। আসন্ন দূর্গাপূজোকে সামনে রেখে শহরকে যানজট মুক্ত রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে আজ পুর নিগমের বৈঠকে একথা জানালেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

এদিনের বৈঠকে  পুলিশের উচ্চ আধিকারিক থেকে শুরু করে ট্রাফিক দপ্তরের প্রতিনিধি সহ আরক্ষা প্রশাসন জেলা প্রশাসনের বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিন মেয়র বলেন, শহরকে যানজট মুক্ত ও আবর্জনা মুক্ত রাখতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুর নিগম। প্রত্যেকদিনই বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন এবং জনগণের অভিযোগ শুনে সেই অভিযোগ নিরসনের চেষ্টা করে যাচ্ছে নিগম।

তাঁর কথায়,  নিগম লক্ষ্য করেছে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা বেআইনিভাবে দখল করে কিছু অসাধু ব্যবসায়ী পূজোর সময় ব্যবসা করার চেষ্টা করছে। ফলে যান চলাচলে ব্যাঘাত ঘটছে এবং জনসাধারণও চলাচলে  অসুবিধার সম্মুখীন হচ্ছে। 

এদিন তিনি আরও বলেন,  কামান চৌমুহনী থেকে পোস্ট অফিস চৌমুহনী এবং প্যারাডাইস চৌমুহনী থেকে বটতলা ইতিপূর্বে দখলমুক্ত করা হয়েছিল নিগমের উদ্যোগে। পরবর্তীতে পুনরায় তারা আবার সেই জায়গায় তাদের ব্যবসা শুরু করেছে। ফলে অত্র এলাকায় যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আগামী তিন দিনের ভেতর বেআইনি দখলদারদের উচ্ছেদ করে রাস্তা যানজটমুক্ত করা হবে বলে এমটাই দাবি করলেন মেয়র ।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top