News Flash

  • Home
  • দেশ
  • রাজঘাটে তৃণমূলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব অভিষেকের
Image

রাজঘাটে তৃণমূলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব অভিষেকের

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি. স.) : পায়ের চোটের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসকেরা বিশ্রামে থাকতে বলেছেন। অর্থাৎ, রাজধানীর কর্মসূচিতে অনিশ্চিত তৃণমূলের সর্বময় নেত্রী। সেক্ষেত্রে, রাজঘাটে তৃণমূলে্র ধর্না আন্দোলনের নেতৃত্ব দিতে হবে তৃণমূলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

স্পেন সফরে গিয়ে পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার রাতে কলকাতায় ফিরে রবিবার তিনি পায়ের চিকিৎসা করাতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকেরা আপাতত ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। তাঁর হাঁটাচলার উপরেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অর্থাৎ, আগামী ৪ অক্টোবর পর্যন্ত মুখ্যমন্ত্রীর স্বাভাবিক চলাফেরায় নিষেধাজ্ঞা জারি থাকছে।

ঘটনাচক্রে, তার মধ্যেই দিল্লিতে তৃণমূলের ঘোষিত কর্মসূচি রয়েছে। ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রাজঘাটে প্রার্থনা এবং পরের দিন ধর্নায় বসতে চলেছে বাংলার শাসকদল। ওই কর্মসূচির নেতৃত্ব দেওয়ার কথা ছিল মমতা এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, এই অবস্থায় অভিষেকের ওপরেই দিল্লির সমাবেশের দায়িত্ব বর্তাচ্ছে।

Releated Posts

নিট কেলেঙ্কারি ইস্যুতে ১৬ মে রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক মধ্যপ্রদেশ কংগ্রেসের

ভোপাল, ১৩ মে : নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আগামী ১৬ মে মধ্যপ্রদেশ জুড়ে…

ByByTaniya Chakraborty May 13, 2026

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ‘সত্যিটা জানাতে হবে’, ব্ল্যাক বক্সের তথ্য প্রকাশের দাবিতে নিহতদের পরিবার

আহমেদাবাদ, ১৩ মে : আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার এআই-১৭২ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা তদন্তের চূড়ান্ত রিপোর্ট…

ByByTaniya Chakraborty May 13, 2026

দুর্নীতির তদন্তে আর রাজ্যের অনুমতি লাগবে না সিবিআইয়ের, ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ১৩ মে : পশ্চিমবঙ্গে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করতে এবার আর রাজ্য সরকারের পূর্বানুমতির…

ByByTaniya Chakraborty May 13, 2026

ভবানীপুর আসন রাখলেন শুভেন্দু অধিকারী, ছাড়ছেন নন্দীগ্রাম

কলকাতা, ১৩ মে (আইএএনএস) : শুভেন্দু অধিকারী বুধবার পশ্চিমবিধানসভায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন। এর মধ্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top