News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) জাতীয় সড়ক ১০ অবরোধের কারণে দেশের সঙ্গে সিকিমের সম্পর্ক বিচ্ছিন্ন
Image

(আপডেট) জাতীয় সড়ক ১০ অবরোধের কারণে দেশের সঙ্গে সিকিমের সম্পর্ক বিচ্ছিন্ন

গ্যাংটক, ২৪ সেপ্টেম্বর (হি.স) : জাতীয় সড়ক ১০ অবরোধের ফলে দেশের সঙ্গে সিকিমের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রবিবার সকালে শ্বেতিঝোরায় জাতীয় সড়ক ১০-এর একটি বড় অংশ ভেঙে পড়ায় অবরুদ্ধ হয়ে পড়ল এই সড়ক। এই বিপত্তির কারণে দেশের অন্যান্য অংশের সঙ্গে সিকিমের সংযোগকারী একমাত্র জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়েন সাধারণ মানুষ। জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। গত বেশ কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের জেরে জাতীয় সড়ক ১০-এর বহু স্থানে যান চলাচল ব্যহত হয়েছে। এখন শ্বেতিঝোরায় জাতীয় সড়কের একাংশ ধসে পড়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এই সড়ক মেরামত করতেও বেশ কিছুটা সময় লাগবে।

যানবাহন চলাচল বন্ধ থাকায় সিকিম থেকে বিশেষ করে শিলিগুড়ি (পশ্চিমবঙ্গ) যাওয়ার যাত্রীরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। যাত্রীদের দার্জিলিং-এর জাতীয় সড়ক-৫৫ হয়ে শিলিগুড়ি পৌঁছোনোর পরামর্শ দেওয়া হয়েছে। কালেবুং হয়েও শিলিগুড়ি যাওয়া যায়। প্রধান সড়ক বন্ধ থাকায় শিলিগুড়ি পৌঁছতে যাত্রীদের অনেক সময় লাগছে। রাজধানী গ্যাংটক থেকে শিলিগুড়ি পৌঁছোতে সাধারণত চার ঘণ্টা সময় লাগে, তবে এখন দার্জিলিং এবং কালেবুং হয়ে শিলিগুড়ি পৌঁছতে একটু বেশি সময় লাগবে।

Releated Posts

‘ভগবান কৃষ্ণ মুসলিম ছিলেন’ মন্তব্যে বিতর্ক, মৌলানা জারজিস আনসারির বিরুদ্ধে সরব সাধু-সন্ত ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে মৌলানা জারজিস আনসারির বিতর্কিত মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।…

ByByNews Desk Jul 16, 2026

দিল্লিতে কর্নাটক কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে জোর জল্পনা

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): কর্নাটকের কংগ্রেস সরকারের বহু প্রতীক্ষিত মন্ত্রিসভা সম্প্রসারণ ঘিরে জল্পনা তীব্র হয়েছে। মুখ্যমন্ত্রী ডি. কে.…

ByByNews Desk Jul 16, 2026

চলন্ত গাড়িতে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণ যোগীরাজ্যে, এনকাউন্টারে গ্রেপ্তার ৩ অভিযুক্ত

ললিতপুর, ১৬ জুলাই (আইএএনএস): চার বছরের সম্পর্কের পরিণতি যে এমন নৃশংস রূপ নেবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি…

ByByNews Desk Jul 16, 2026

স্থলপথ কঠিন হওয়ায় জলপথে অনুপ্রবেশের ছক লস্কর-ই-তৈবার, নজরদারি বাড়িয়েছে ভারত

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে স্থলপথে অনুপ্রবেশ কার্যত অসম্ভব হয়ে পড়ায় এবার জলপথ ব্যবহার করে জঙ্গি…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top