News Flash

  • Home
  • খেলা
  • অবনমনের দোরগোড়ায় বীরেন্দ্র ক্লাব সুপার ফোরে খেলা হবে রামকৃষ্ণের
Image

অবনমনের দোরগোড়ায় বীরেন্দ্র ক্লাব সুপার ফোরে খেলা হবে রামকৃষ্ণের

রামকৃষ্ণ ক্লাব: ৫

বীরেন্দ্র ক্লাব: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। বীরেন্দ্র ক্লাবের অবনমন নিশ্চিত। এখন শুধু সময়ের অপেক্ষায়। অবনমনের জুজু ফ্রেন্ডস ইউনিয়নকে তাড়া করলেও এ যাত্রায় হয়তো রেহাই পেয়ে যাবে গোল ব্যবধানের নিরিখে। ফ্রেন্ডস ইউনিয়নের আরও একটি ম্যাচ রয়েছে। সেটি লীগ পর্যায়ের অন্তিম ম্যাচ। ২৯ সেপ্টেম্বর এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে। ‌ ওই ম্যাচে ফ্রেন্ডস ইউনিয়ন সাফল্য না পেলেও ১০/১১ গোলের ব্যবধানে পরাজয় এড়াতে পারলেই অবনমন থেকে এবারের মতো রেহাই পেয়ে যাবে। অবনমনের লড়াই অনেকটা জমজমাট হয়ে উঠলেও আজ রবিবার রামকৃষ্ণ ক্লাবের কাছে ০-৫ গোলে বীরেন্দ্র ক্লাব পরাজিত হওয়ায় বিষয়টা অনেকটাই সহজ হয়ে গেছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্টের ৩২ তম ম্যাচে আজ রামকৃষ্ণ ক্লাব ৫-০ গোলের বড় ব্যবধানে বীরেন্দ্র ক্লাবকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল এক-শূন্য গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে বীরেন্দ্র ক্লাবকে আরও কোণঠাসা করে একে একে চার গোল দিলে শেষ পর্যন্ত ৫-০ গোলে জয় পায়  রামকৃষ্ণ ক্লাব। খেলার প্রথমার্ধে ৩১ মিনিটের মাথায় প্রথম গোল নিরেন সিংয়ের পা থেকে। দ্বিতীয়ার্ধের ৪৮ ও ৬২ মিনিটের মাথায় অলেন সিং দুটো গোল করে। মাঝে অবশ্য ৫৪ মিনিটের মাথায় এল আর সিং এবং শেষ দিকে ৮৮ মিনিটের মাথায় পহর জমাতিয়া আরও দুটি গোল করলে চূড়ান্ত ব্যবধান ৫-০ হয়। পক্ষান্তরে বীরেন্দ্র ক্লাব হাতেগোনা কয়েকবার আক্রমণে উঠে আসলেও কার্যত গোল পরিশোধের কোনও সুযোগ পায়নি। উপরন্ত খেলার দুই অর্ধে রেফারি দুই দলের তিন জনকে খেলায় অসদাচরনের দায়ে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। এদিকে লিগে নিজেদের শেষ ম্যাচে জয়ের সুবাদে রামকৃষ্ণ ক্লাব আপাতত ১৫ পয়েন্ট প্রাপ্তির পাশাপাশি, পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে গোল ব্যবধানের হিসেবে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, বিশ্বজিৎ সাহা, পল্লব চক্রবর্তী ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: জুয়েলস এসোসিয়েশন বনাম লাল বাহাদুর ব্যায়ামাগার, বিকেল তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top