News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রচুর পরিমাণ নেশা সামগ্রী সহ পুলিশের জালে এক নেশা কারবারী
Image

প্রচুর পরিমাণ নেশা সামগ্রী সহ পুলিশের জালে এক নেশা কারবারী

আগরতলা , ২৪ সেপ্টেম্বর।। ফের আটক এক নেশা কারবারি। বিশালগড় দূর্গানগর এলাকার কুখ্যাত নেশা কারবারি প্রবিরুল আলমের বাড়িতে হানা দিয়ে পুলিশ ৮০টি ব্রাউন সুগারের কন্টেনার, নগদ অর্থ, ও তিনটি এন্ড্রয়েড মোবাইল সহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে দুর্গানগর এলাকার প্রবিরুল আলমের বাড়িতে বেশ কিছু নেশা সামগ্রী মজুদ রয়েছে। সেই খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ প্রবিরুল আলমের বাড়িতে থানা দেয়। বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু পরিমান ব্রাউন সুগারের কন্টেইনার সহ অন্যান্য আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। যে তিনজনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই চক্রে জড়িত অন্যান্যদের সন্ধানে তৎপরতা অব্যাহত রেখেছে। জানা গেছে দীর্ঘদিন ধরেই ব্রাউন সুগার সহ অন্যান্য নেশাসামগ্রী বিক্রি করে চলেছে একটি চক্র। এই ভয়ংকর নেশার কবলে পড়ে এলাকার বহু যুবক ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। বহু সম্ভ্রান্ত পরিবারের ছেলেরাও এ ধরনের নেশার কবলে পড়ে দিশেহারা। এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হয়েছে। রাত বিকেলে রাস্তাঘাটে বের হওয়ায় যেন রীতিমতো আতঙ্কের বিষয় হয়ে উঠেছে। স্থানীয় একটি সূত্রে জানা গেছে এসব নেশাখোররা নেশার টাকা জোগাড় করতে গিয়ে চুরি ছিনতাই এর ঘটনা সংঘটিত করে চলেছে। এ ধরনের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এলাকার জন মানুষের নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে এলাকার যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য স্থানীয় ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলির ইতিমধ্যেই কিছু কিছু উদ্যোগ গ্রহণ করেছে বলে স্থানীয় সূত্রের খবর। এক্ষেত্রে পুলিশ প্রশাসনের কাছ থেকে সার্বিক সহযোগিতা চাইছেন এলাকার মানুষজন। নেশা কারবারি ও নেশাখোরদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনগণ পুলিশ প্রশাসনকে সব ধরনের সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত বলেও তারা জানিয়েছেন।

Releated Posts

সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে প্রশাসন, উত্তপ্ত মধুপুর বাজার; ৭ দিনের সময়সীমা ডিসিএমের

বিশালগড়, ২৪ জুন: দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে বুধবার উত্তপ্ত…

ByByReshmi Debnath Jun 24, 2026

প্রয়াত ফয়জুর রহমানকে স্মরণে ধর্মনগরে শোকসভা, উপস্থিত মানিক সরকারসহ বাম নেতৃত্ব

ধর্মনগর, ২৪ জুন: প্রয়াত প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী ফয়জুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে বুধবার ধর্মনগরের স্বামী বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী…

ByByReshmi Debnath Jun 24, 2026

টাকারজলা নির্যাতনকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার ও ওসি-র বিরুদ্ধে ব্যবস্থার দাবি প্রদেশ মহিলা কংগ্রেসের

আগরতলা, ২৪ জুন,: বিশালগড় মহকুমার টাকারজলা এলাকায় এক গ্রামীণ মহিলার ওপর সংঘটিত নৃশংস নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ ও…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা ২০২৬ উদ্যোগে আন্তর্জাতিক বিনিয়োগ টানতে সক্রিয় রাজ্য সরকার, জর্ডান ও ফিলিপাইন্স দূতাবাসের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক

আগরতলা, ২৪ জুন, ২০২৬: আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা ২০২৬’ উদ্যোগের আওতায় কূটনৈতিক…

ByByTaniya Chakraborty Jun 24, 2026
Scroll to Top