News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বাধীনতার লড়াইয়ে আইনি ভ্রাতৃত্বের বিশাল ভূমিকা ছিল : প্রধানমন্ত্রী মোদী
Image

স্বাধীনতার লড়াইয়ে আইনি ভ্রাতৃত্বের বিশাল ভূমিকা ছিল : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): ভারত সম্প্রতি স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছে। স্বাধীনতার এই লড়াইয়ে আইনি ভ্রাতৃত্বের বিশাল ভূমিকা ছিল। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে আন্তর্জাতিক আইনজীবীদের সম্মেলন-২০২৩-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিন নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, “অনেক আইনজীবী নিজেদের প্র্যাকটিস ছেড়ে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। আজ বিশ্ব ভারতকে কেন বিশ্বাস করে, এ জন্য ভারতের স্বাধীন বিচার বিভাগের একটি প্রধান ভূমিকা রয়েছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “এক মাস আগে, ভারতই প্রথম দেশ হয়ে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছিল। আমরা ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত (দেশ) হওয়ার জন্য কাজ করছি। এর জন্য প্রয়োজন একটি নিরপেক্ষ, শক্তিশালী এবং স্বাধীন বিচার ব্যবস্থা… আমি আশা করছি এই সম্মেলনের মাধ্যমে আমরা সবাই একে অপরের কাছ থেকে শিখতে পারব। সাইবার সন্ত্রাস, মানি লন্ডারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর অপব্যবহার- এগুলোর জন্য আমাদের একটি বৈশ্বিক কাঠামো দরকার।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আইনের ভাষা এবং সরলতা বিচার প্রদান ব্যবস্থার আরেকটি ক্ষেত্র যা নিয়ে খুব বেশি কথা বলা হয় না… আগে যে কোনও আইনের খসড়া খুবই জটিল ছিল। আমরা এর সমাধান খোঁজার চেষ্টা করছি। ডেটা সুরক্ষা আইন সহজ করার জন্য আমরা প্রথম পদক্ষেপ নিয়েছি।”

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top