ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। প্রতিযোগিতা শেষ হচ্ছে আগামীকাল। দ্বিতীয় নর্থ ইস্ট মাস্টার্স টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনে আজ, শনিবার দারুন ফলাফল হয়েছে ত্রিপুরা দলের। ৫০ ততোর্ধ মহিলাদের ডাবলসে ত্রিপুরার শ্যামলী বনিক ও শ্রীলেখা দে জুটি রানার্স আপ হয়ে রৌপ্য পদক পেয়েছেন। ৫০ ততোর্ধ মহিলা সিঙ্গেলসে শ্যামলী বণিক চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পেয়েছেন। মহিলাদের সিঙ্গলসে শ্রীমতী ইলা পাল রানার্স আপ হয়ে রৌপ্য পদক পেয়েছেন। অর্থাৎ ত্রিপুরা মহিলা দল এবারকার চ্যাম্পিয়নশিপে একটি স্বর্ণপদক দুটি রৌপ্য পদক এবং ৩টি ব্রোঞ্জ পদক পেয়েছেন। উল্লেখ্য, ২য় নর্থ ইস্ট মাস্টার টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শিলচরে অনুষ্ঠিত হচ্ছে। বুধবার থেকে তা শুরু হয়ে আগামীকাল শেষ হচ্ছে। বুধবার প্রথম দিনেই পদক বিজয় শুরু ত্রিপুরা দলের খেলোয়াড়দের। শুক্রবার দ্বিতীয় দিনেও দারুন ফলাফল ত্রিপুরা দলের। ইলা পাল ৬০ ও ততোর্ধ মহিলা বিভাগে, শ্রীলেখা দে ৫০ ও ততোর্ধ মহিলা সিঙ্গেলসে ব্রোঞ্জ মেডেল এবং শ্রীমতি জয়তি দত্ত ৪০ ও ততোর্ধ মহিলা সিঙ্গেলসে ব্রোঞ্জ পদক পেয়েছেন।

নর্থইস্ট মাস্টার্স টেবিল টেনিসে দারুন সাফল্য ত্রিপুরা দলের
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















