News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা ইসকন মিশন আশ্রমে মহা ধুমধামে রাধা অষ্টমী উৎযাপন
Image

আগরতলা ইসকন মিশন আশ্রমে মহা ধুমধামে রাধা অষ্টমী উৎযাপন

আগরতলা , ২৩ সেপ্টেম্বর : কৃষ্ণ জন্মাষ্টমীর মতো, শ্রী রাধা রানীর জন্মবার্ষিকীও দেশজুড়ে উৎসাহের সঙ্গে পালিত হয়। এরই অঙ্গ হিসেবে আজ রাধা অষ্টমী মহা ধুমধামে আগরতলা ইসকন ইসকন মিশনে পালিত হয়েছে । রাধা ও কৃষ্ণ কে বিভিন্ন অর্ঘ্য দিয়ে স্নান করানো হয় পরবর্তীতে কেক কেটে রাধা অষ্টমী পালন করা হয়েছে।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় , বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অগণিত ভক্তবৃন্দ। আজকের এই অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন শ্রীদাম গোবিন্দ দাস কো অধ্যক্ষ ইসকন মিশন।

প্রসঙ্গত, রাধা অষ্টমী হচ্ছে কৃষ্ণের সঙ্গিনী রাধার জন্ম তিথি। বিশেষ করে ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে তার জন্মস্থান বারসানায় অত্যন্ত উৎসাহের সাথে দিনটি পালিত হয়।স্কন্দ পুরাণের বিষ্ণু খন্ডে উল্লেখ করা হয়েছে যে, ভগবান শ্রীকৃষ্ণের ষোল হাজার গোপী ও গোপিকা ছিলেন। তাদের মধ্যে সর্বেশ্বরী ছিলেন রাধা দেবী।পৌরাণিক ধর্মীয় গ্রন্থ অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় শ্রী রাধা ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণ জন্মাষ্টমীর মতো, শ্রী রাধা রানীর জন্মবার্ষিকীও দেশজুড়ে উৎসাহের সঙ্গে পালিত হয়।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top