News Flash

  • Home
  • দেশ
  • এবার খড়গপুরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু একজনের
Image

এবার খড়গপুরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু একজনের

পশ্চিম মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর (হি. স.) : রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। এবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মৃত্যু হল ডেঙ্গি আক্রান্ত এক গৃহবধূর। খড়গপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের খরিদার বাঙালি পাড়ার বাসিন্দা রুনিতা মল্লিক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হল তাঁর।

পরিবার সূত্রে খবর, সোমবার থেকে জ্বরে ভুগছিলেন রুনিতা। রক্ত পরীক্ষায় ডেঙ্গি পজিটিভ আসে ওই গৃহবধূর। অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাঁকে খড়গপুরের মালঞ্চতে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গতকাল রাতে মৃত্যু হয় তাঁর। ডেঙ্গি শক সিনড্রমের কারণে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে বলে দাবি মৃতার পরিবারের।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top