News Flash

  • Home
  • দেশ
  • রাজ্য সরকারের আইনকে চ্যালেঞ্জ, দ্রুত ছাত্রভোটের দাবিতে হাই কোর্টে মামলা
Image

রাজ্য সরকারের আইনকে চ্যালেঞ্জ, দ্রুত ছাত্রভোটের দাবিতে হাই কোর্টে মামলা

কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। পুজোর পর রাজ্যে ছাত্র সংসদ নির্বাচনের ইঙ্গিত আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগেই দায়ের হল মামলা।

২০১৭ সালের পর বিক্ষিপ্তভাবে দু-একটি কলেজ, বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হলেও সামগ্রিকভাবে ছাত্রভোট হয়নি। সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র সংসদে একাধিক জটিলতা তৈরি হয়েছে বলে নানা স্তরে অভিযোগ উঠছে।

শুক্রবার হাই কোর্টে ছাত্র সংসদ নির্বাচন চেয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঋষভ সাহা। তাঁর আইনজীবী সৌম্য দাশগুপ্ত, ঋতঙ্কর দাস জানান, রাজ্য সরকারের কাউন্সিল আইনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে। ওই আইন সংবিধান পরিপন্থী বলে অভিযোগ।

তাঁদের দাবি, ২০১৭ সালের পর থেকে যাদবপুর, ডায়মন্ড হারবার ও প্রেসিডেন্সি ৩টি বিশ্ববিদ্যালয় ছাড়া রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট হয়নি। তাও এই তিনটি বিশ্ববিদ্যালয়ে শেষ ২০২০ সালে নির্বাচন হয়েছে। তাই অবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন করাতে চেয়ে মামলা দায়ের করা হল।

মামলাকারী ছাত্রের দাবি, অন্যান্য রাজ্যে যেমন প্রত্যেক বছর বছর ছাত্রভোট হয়, এ রাজ্যেও তা করা হোক। মামলায় সেই আবেদন জানানো হয়েছে। এনিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশও উল্লেখ করেছেন তিনি। মামলাটি গৃহীত হয়েছে কলকাতা হাই কোর্টে। আগামী সপ্তাহে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা।

Releated Posts

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top