News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এক ধিক্কার এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে
Image

জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এক ধিক্কার এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে

আগরতলা, ২১ সেপ্টেম্বর।। বিজেপিকে সন্ত্রাসের দল আখ্যা দিয়ে ধর্মনগর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এক ধিক্কার এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

ভারতীয় জনতা পার্টিকে দেশ এবং রাজ্যের ক্ষেত্রে একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগপূর্ণদিনে এক বিশাল ধিক্কার এবং প্রতিবাদ মিছিল সংঘটিত করল জেলা জাতীয় কংগ্রেস। এর প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিবার চন্দ্র রাঙ্খল, গোমতি জেলা কংগ্রেস সভাপতি, উত্তর জেলা কংগ্রেস সভাপতি অজিত দাস, জাতীয় কংগ্রেসের ধর্মনগর বিধানসভা কেন্দ্রের গত নির্বাচনে বিজিত প্রার্থী চয়ন ভট্টাচার্য, কংগ্রেস নেতা বাচিত চৌধুরী এবং বরিষ্ঠ কংগ্রেস নেতা অ্যাডভোকেট ইন্দ্রজিৎ পাল সহ জেলা এবং মহকুমার কংগ্রেস নেতৃবৃন্দ। এই প্রতিবাদ মিছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ধর্মনগর শহরে এক সারা জাগানো পরিক্রমা করে। তারা জানায় বিজেপি একটি স্বৈরাচারী দল। তারা গণতন্ত্রকে কোন ধরনের তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমতো যা ইচ্ছে তাই করে চলেছে। তাই সাধারণ মানুষের জন্য গণতন্ত্রের জন্য বিরোধী ইন্ডিয়া জোট আগামী নির্বাচনে জয়লাভ করে মানুষের অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হবে।

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top