News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফেন্সিডিল সহ আটক এক নেশা কারবারী উত্তর জেলা পুলিশের হাতে 
Image

ফেন্সিডিল সহ আটক এক নেশা কারবারী উত্তর জেলা পুলিশের হাতে 

আগরতলা, ২১ সেপ্টেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানা এলাকায় পুলিশের নেশা বিরোধী অভিযানে সাফল্য অব্যাহত রয়েছে। গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাসের নেতৃত্ব  চুরাইবাড়ি থানাধীন পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের অধীন জাতীয় সড়কের পাশে থাকা এসটি পাড়া এলাকা থেকে নেশা জাতীয় কফ সিরাফ ফেন্সিডিল সহ স্থানীয় এলাকার বাসিন্দা মঙ্গল দেববর্মা নামে এক  ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । পরপর নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন চুড়াইবাড়ি থানার পুলিশ।  চল্লিশ লক্ষ টাকার ব্রাউন সুগার আটকের কয়েক ঘণ্টার মধ্যে পুনরায় নেশা জাতীয় কফ  সিরাপ ফেনসিডিল আটকে সাফল্য পায় চুড়াইবাড়ি থানার পুলিশ ।  বৃহস্পতিবার সকাল অনুমানিক ১০টা নাগাদ গোপন খবরের উপর ভিত্তি করে ওসি পুলিশবাহিনী নিয়ে পূর্ব-চুরাইবাড়ির এসটি পাড়ার ৪নং ওয়ার্ডের বাসিন্দা  মঙ্গল দেববর্মার বাড়িতে হানা দেন। তখন তার ঘরে মজুদ রাখা ৪১০বোতল ফেন্সিডিল সহ মঙ্গল দেববর্মাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জানা গেছে, ফেন্সিডিল গুলি অন্যত্র পাচারের জন্য তার বাড়িতে মজুদ রাখা হয়েছিল। পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলার রুজু করেছে। আটক ফ্লেন্সিডিল  গুলির কালোবাজারি মূল্য অনুমানিক ৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন চুড়াইবাড়ি থানার পুলিশ। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top